
নরসিংদীর শিবপুরে এইচএসসি পরীক্ষা শেষে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুই বন্ধুর মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুরে উপজেলার ইটাখোলা-মনোহরদী সড়কের বাজনাব এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো উপজেলার হাজীপুর গ্রামের ওয়াসিম মিয়ার ছেলে নাফিজ এবং আসাদ উল ব্যাপারীর ছেলে স্বাধীন। তারা দুজনই আব্দুল মান্নান ভূঁইয়া কলেজের এইচএসসি পরীক্ষার্থী ও ঘনিষ্ঠ বন্ধু ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ শিবপুর শহীদ আসাদ কলেজ কেন্দ্রে পরীক্ষা শেষে নাফিজ ও স্বাধীন মোটরসাইকেলে বাড়ি ফিরছিল। তারা বাজনাব এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মুরগিবাহী একটি পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই বন্ধুর মৃত্যু হয়। খবর পেয়ে থানা-পুলিশ মরদেহ উদ্ধার এবং দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও পিকআপ ভ্যানটি জব্দ করে।
শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কোহিনূর মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। এ ব্যাপারে আইনগত প্রক্রিয়া চলমান।’

ময়মনসিংহের ভালুকায় এক দিনে তিন কারখানায় চার শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ভালুকার সিডস্টোর এলাকার এক্সিলেন্ট সিরামিকস কারখানায় দুই শ্রমিকের শ্রমিকের মৃত্যু হয়। অপরদিকে একই উপজেলার এক্সপেরিয়েন্স পোশাক কারখানায় (পাকিস্তানি কারখানা) এক শ্রমিক ও এনভয় কারখানায় আরও এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
৪ মিনিট আগে
যশোরের নওয়াপাড়ায় ভৈরব নদে গোসলে নেমে নিখোঁজ ফাতেমা আক্তার বর্ণা (২৮) নামের গৃহবধূর সন্ধান মেলেনি। স্থানীয় নৌপুলিশ, ফায়ার সার্ভিসের কর্মী ও ডুবুরিরা অনেক খোঁজাখুঁজির পরও আজ শনিবার সন্ধ্যা পর্যন্ত তাঁকে উদ্ধার করা সম্ভব হয়নি...
১৪ মিনিট আগে
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতার গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে পাবনার সাঁথিয়া উপজেলার আতাইকুলা থানার ভুলবাড়ীয়া ইউনিয়নের রতনপুর উত্তরপাড়া এলাকার একটি বাগান থেকে তাঁর মরদেহটি উদ্ধার করা হয়।
১৮ মিনিট আগে
নোয়াখালীর সুবর্ণচরের পূর্ব চরবাটা ইউনিয়নে ব্যক্তি মালিকানাধীন ও ভোগদখলীয় মৎস্য প্রকল্প দখলের পর মাছ লুটের ঘটনা ঘটেছে। ঘটনার প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে বাধা দেওয়া ও হামলার চেষ্টার অভিযোগও উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে।
৪৩ মিনিট আগে