
হিস্যা অনুযায়ী পদ্মা নদীতে যথেষ্ট পানি দিয়ে ভারত বাংলাদেশের বন্ধু হবে বলে আশা প্রকাশ করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। আজ বৃহস্পতিবার দুপুরে রাজশাহীর গোদাগাড়ী পৌরসভার কুঠিপাড়া মহল্লায় পদ্মা নদী পরিদর্শনের পর সাংবাদিকদের কাছে এমন আশাবাদ ব্যক্ত করেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, ‘আগামী ১২ ডিসেম্বর ভারতের সঙ্গে ফারাক্কা পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। আমরা এখন আগামী ১২ ডিসেম্বর লক্ষ্য নিয়ে কাজ করছি। কারণ, শুকনো মৌসুমে আমরা পর্যাপ্ত পানি পাচ্ছি না। শুকনো মৌসুমে আমাদের কমপক্ষে ৩০ হাজার কিউসেকের বেশি পানি পাওয়া উচিত, সেখানে কোন মাসে ৫ হাজার কিউসেক পর্যন্তও হতো।’
তিনি বলেন, ‘হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় দুই দেশের টেকনিশিয়ানরা আছেন। তাঁরা প্রতিদিন পানির পরিমাপ মাপেন। আমরা আশা করব, পার্শ্ববর্তী দেশ বিগত দিনের চিন্তা-চেতনা থেকে বের হয়ে এসে বাংলাদেশের মানুষের বন্ধু হবে।’
প্রতিমন্ত্রী জানান, ফারাক্কা পানিবণ্টন চুক্তি করতে বাংলাদেশের পক্ষ থেকে নদী ও পানি বিশেষজ্ঞদের নিয়ে একটি কমিটি করা হয়েছে। গত জুনে কলকাতায় একটি সভাও হয়েছে। পরবর্তীতে অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল তিতুমীরের নেতৃত্বে আরেকটি উচ্চপর্যায়ের কমিটি করা হয়েছে।
ফরহাদ হোসেন বলেন, ‘ভারতের নতুন হাইকমিশনার প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং আমাদের সঙ্গে দেখা করেছেন। সেখানেও আমরা আগামী দিনের ফারাক্কা চুক্তির গ্যারান্টি ক্রস যেন হয়, সে বিষয়ে জোর তাগাদা দিয়েছি। তিনি আমাদের আশ্বস্ত করেছেন। উনি ওনার বার্তা নিয়ে দিল্লিতে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলছেন। তিনি বাংলাদেশে ফেরার পর আমরা অগ্রগতি জানতে পারব। তাঁর কাছ থেকে শোনার পর আমরা করণীয় ঠিক করব।’
প্রতিমন্ত্রী আরও বলেন, ‘বিগত দিনে পদ্মার পানি নিয়ে ভারতের নানা ধরনের ভূমিকা, অনেক ধরনের কর্মকাণ্ড নিয়ে বাংলাদেশের মানুষের মনে প্রশ্ন তৈরি হয়েছে। আমরা আশা করব আমাদের প্রতিবেশী দেশ তাঁদের বন্ধুসুলভ মানসিকতা নিয়ে এই চুক্তি নবায়ন করে তাঁরা সেই সমস্ত প্রশ্নের সমীচীন উত্তর দেবে। তাঁরা যে আমাদের প্রতিবেশী দেশ, তার নজির রাখবে।’
এ সময় পানি সম্পদ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য শফিকুল হক মিলন, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মো. রুহুল আমিন, পানি উন্নয়ন বোর্ডের রাজশাহীর অতিরিক্ত প্রধান ড. মো. আবুল হোসেন, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান, উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান প্রমুখ উপস্থিত ছিলেন।

সুন্দরবনের অভয়ারণ্য এলাকায় বিষ প্রয়োগ করে মাছ শিকারের অভিযোগে বন বিভাগের করা মামলায় চার জেলেকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। গতকাল বুধবার দিবাগত রাতে সুন্দরবনের ভোমরখালী অভয়ারণ্যের বড় কুকুমারি খাল এলাকায় বিষ দিয়ে মাছ শিকারের সময় তাঁদের আটক করা হয়।
৯ মিনিট আগে
নরসিংদীর রায়পুরা-নরসিংদী আঞ্চলিক সড়কে দুটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় শিশুসহ অন্তত ১১ জন আহত হয়েছেন। তাদের মধ্যে গুরুতর আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
১৬ মিনিট আগে
নীলফামারী সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু হেনা মোস্তফা কামালের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ, অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে তাঁকে প্রত্যাহারের দাবি জানিয়েছেন স্বাস্থ্য সহকারীরা। তবে অভিযোগ অস্বীকার করে আবু হেনা মোস্তফা কামাল বলেন, একটি কুচক্রী মহল আমাকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশে এসব ম
১৭ মিনিট আগে
গত ১৩ অক্টোবর সকালে শিশুটি শুকুর আলী মণ্ডলের বাড়িতে যায়। বাড়িটি নির্জন হওয়ায় সেখানকার সিঁড়িতেই শুকুর আলী শিশুটিকে ধর্ষণ করেন। এ সময় শিশুটির কান্না শুনে আশপাশের লোকজন সেখানে জড়ো হন। তাঁরা শিশুটিকে শুকুর আলীর কাছ থেকে উদ্ধার করে তার মাকে খবর দেন।
২৫ মিনিট আগে