
আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনমত গঠন করতে জয়পুরহাটে ‘প্রচারণা ক্যারাভান’ উদ্বোধন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বেলা ১১টায় শহরের পাঁচুর মোড়ে এনসিপি জয়পুরহাট জেলা শাখার উদ্যোগে এবং জাতীয় ছাত্রশক্তির সহযোগিতায় এ কর্মসূচির উদ্বোধন হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, গণভোট জনগণের সরাসরি মতপ্রকাশের একটি গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া। দেশের ভবিষ্যৎ, সুশাসন ও গণতান্ত্রিক ভিত্তি শক্তিশালী করতে আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার জন্য সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানান তাঁরা।
এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব ওমর আলী বাবু বলেন, ‘প্রচারণা ক্যারাভান জেলার বিভিন্ন পাড়া-মহল্লা ঘুরে সাধারণ মানুষের কাছে গণভোটের বার্তা পৌঁছে দেবে। ভোটের আগপর্যন্ত এই কার্যক্রম চলবে। এর মাধ্যমে জনগণের মধ্যে গণভোট নিয়ে সচেতনতা বাড়বে বলে আমরা আশাবাদী।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনসিপি জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. নুরুল হোসেন রনজু। সঞ্চালনা করেন সিনিয়র যুগ্ম সদস্যসচিব ওমর আলী বাবু। এতে উপস্থিত ছিলেন এবি পার্টির সভাপতি অধ্যক্ষ সুলতান মো. শামসুজ্জামান, সাধারণ সম্পাদক বেলাল হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর জয়পুরহাট শহরের আমির মাওলানা সাইদুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা আনোয়ার হোসেন ও সহকারী সেক্রেটারি গোলাম মর্তুজা, এনসিপির যুগ্ম আহ্বায়ক আবু রায়হান ও জুলফিকার আলী ভুট্টো, সদস্য মনির জামান, মুকুল হোসেন ও মোছা. শাহনাজ পারভীন, জেলা ছাত্রশক্তির আহ্বায়ক সৈয়দ আহমদ উল্লাহ শাকিল, সদস্যসচিব মো. রাহিছুল ইসলাম, সিনিয়র যুগ্ম সদস্যসচিব তাহমিদ হাসান পিয়াল, যুগ্ম সদস্যসচিব নাফি রহমানসহ বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা।
উদ্বোধন শেষে প্রচারণা ক্যারাভ্যানটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। এ সময় পথচারীদের মাঝে লিফলেট বিতরণ করা হয়।

জামায়াত আমিরকে উদ্দেশ্য করে জাতীয় পার্টির (জাপা) মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেছেন, ‘যে মা-বোনেরা মাথার ঘাম পায়ে ফেলে কাজ করে, সংসার বাঁচান, নিজেদের মর্যাদা বাঁচান, বাচ্চাদের বড় করেন, আর আপনি তাঁদের পতিতা বললেন?
৮ ঘণ্টা আগে
নওগাঁয় জামায়াত ইসলামী ও বিএনপির কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে সদর উপজেলার হাঁসাইগাড়ী ইউনিয়নের মাখনা কোমলগোটা গ্রামে এ সংর্ঘষের ঘটনা ঘটে।
৮ ঘণ্টা আগে
দল থেকে বহিষ্কারের খবরে দিনাজপুরের বিএনপি নেতা মোহাম্মদ শাহাদাত হোসেন নেতা-কর্মীদের মধ্যে মিষ্টি বিতরণ করেছেন। আজ মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে সর্বত্র আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
৮ ঘণ্টা আগে
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, পরিবারকেন্দ্রিক রাজনীতি ‘রাজার ছেলে রাজা’-এই ধারার অবসান ঘটাতে হবে। একজন শ্রমিকের সন্তান যদি মেধাবী হয়, রাষ্ট্র তার মেধা বিকাশের দায়িত্ব নেবে। তাদের মধ্য থেকে আগামী দিনের প্রধানমন্ত্রী উঠে আসুক, এটাই স্বপ্ন।
৮ ঘণ্টা আগে