অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় সিরাজগঞ্জের সলঙ্গায় গ্রাম পুলিশের সদস্য আন্না রানী দাসকে গলাটিপে হত্যা করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার তাপস কুমার দাস গতকাল সোমবার হত্যার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
বিষয়টি নিশ্চিত করে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির আজকের পত্রিকাকে বলেন, গত রোববার রাতে নিজ বাড়ি থেকে তাপসকে গ্রেপ্তার করা হয়। সোমবার আদালতে পাঠানো হলে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
গ্রেপ্তার তাপস কুমার দাস (৩৫) সলঙ্গা থানার ভরমোহনী দাসপাড়া গ্রামের সূর্য কুমার দাসের ছেলে। আর নিহত আন্না রানী (৩০) একই গ্রামের মৃত বিজেন চন্দ্র দাসের স্ত্রী।
তথ্যমতে, গত শনিবার ভোরে ইসলামিয়া উচ্চবিদ্যালয়ের পাশের পুকুরপাড় থেকে আন্না রানীর লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় তাঁর মেয়ে ধ্রুপদী দাস বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে সলঙ্গা থানায় একটি হত্যা মামলা করে।
পুলিশ জানায়, শনিবার ভোরে হাঁটতে বের হন আন্না রানী। বিদ্যালয়ের পুকুরপাড়ে গেলে একই গ্রামের তাপস তাঁকে অনৈতিক প্রস্তাব দেন। এতে রাজি না হওয়ায় তাপস তাঁকে জড়িয়ে ধরেন। আন্না চিৎকার করলে তাপস গলা চেপে শ্বাসরোধে হত্যা করেন। পরে বিদ্যালয়ের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ তাপসকে শনাক্ত এবং রোববার রাতে তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করে।

পিরোজপুরের নেছারাবাদে মো. হামিম খান (১২) নামে চতুর্থ শ্রেণির এক স্কুলছাত্র তিন দিন ধরে নিখোঁজ রয়েছে। ১৯ সেপ্টেম্বর (শনিবার) বেলা ১১টার দিকে বাড়ি থেকে বের হওয়ার পর আর ফেরেনি সে। এ ঘটনায় উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে তার পরিবার।
১৫ মিনিট আগে
স্থানীয় সূত্রের ভাষ্য, টাকা ফেরত নেওয়ার পর আবু বকর বাজারে তাঁর লাগানো নির্বাচনী ব্যানারে কেউ যেন হাত না দেয়, সে বিষয়ে হুমকি দেন। পরে কথা-কাটাকাটির একপর্যায়ে বাজারের মাঝখানে পিস্তল বের করে গুলি ছোড়েন বলে অভিযোগ ওঠে। এতে গুলির শব্দে ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
২০ মিনিট আগে
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কে এম ইফতেরুল ইসলাম বলেন, ‘এর আগে বিকেলে শিয়ালটির কাটা মাথা থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এর আগে রোববার রাত ১০টার দিকে শিয়ালটির মাথা কেটে আনেন উপজেলা ভেটেরিনারি সার্জন মো. মোজাম্মেল হক।’
১ ঘণ্টা আগে
টাঙ্গাইলের রাজনীতিতে চার দশক ধরে নেতিবাচক কর্মকাণ্ডের জন্য সমালোচিত খান পরিবারের এক সদস্যের প্রথমবারের মতো সাজা হয়েছে। একটি হত্যা মামলায় গতকাল সোমবার পরিবারটির ছোট ছেলে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা সানিয়াত খানকে (বাপ্পা) মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
৭ ঘণ্টা আগে