
কুমিল্লায় একই স্থানে বিএনপির দুই গ্রুপের কর্মসূচিতে নিষেধাজ্ঞা দিয়েছে জেলা প্রশাসন। গতকাল বুধবার রাতে জেলা প্রশাসনের জে এম শাখা থেকে পৃথক দুটি চিঠিতে বিএনপির দুই পক্ষ আমিন উর রশিদ ইয়াছিন গ্রুপ ও মনিরুল হক চৌধুরী গ্রুপকে জানানো হয়, ২০ নভেম্বর টাউন হল মাঠে কোনো রাজনৈতিক অনুষ্ঠান করা যাবে না।
বিএনপির অভ্যন্তরীণ সূত্র জানায়, কুমিল্লা টাউন হল মাঠে দলের চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রোগমুক্তি কামনায় আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর) দোয়া ও আলোচনা সভার কর্মসূচি নিয়েছিল হাজী আমিন উর রশিদ ইয়াছিনের গ্রুপ। অন্যদিকে একই দিন একই মাঠে মনিরুল হক চৌধুরীর নেতৃত্বাধীন গ্রুপ পূর্বনির্ধারিত নির্বাচনী জনসভা করতে চায়। একই স্থানে একই দিনে বিএনপির দুই গ্রুপ পৃথক সমাবেশ ডাকায় উত্তেজনা, অস্বস্তি ও উদ্বেগ তৈরি হয়।
দুই পক্ষের কাছে পাঠানো চিঠিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কা তুলে ধরে টাউন হল ছাড়া অন্য স্থানে অনুষ্ঠান আয়োজনের পরামর্শ দেওয়া হয়েছে। দুটি চিঠিতেই স্বাক্ষর করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী।
প্রথম চিঠি পাঠানো হয় আদর্শ সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিউল আলম রায়হানকে। দ্বিতীয় চিঠি পাঠানো হয় মনিরুল হক চৌধুরীর ব্যক্তিগত আইনজীবী মাঠ বরাদ্দের আবেদনকারী আবদুল মোতালেব মজুমদারকে।
চিঠির পর বুধবার রাত সাড়ে ১১টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক টাউন হল মাঠে উপস্থিত হয়ে উভয় পক্ষের নেতাদের স্পষ্টভাবে জানিয়ে দেন, টাউন হলে কোনো অনুষ্ঠান করা যাবে না। তিনি আরও বলেন, ‘অন্য কোথাও আয়োজন করলে বাধা নেই, কিন্তু টাউন হল মাঠে সমাবেশের অনুমতি নেই।’ এর পরপরই মাঠে সমাবেশের প্রস্তুতিমূলক কাজ বন্ধ হয়ে যায় এবং প্রশাসন টাউন হলের মাঠ সম্পূর্ণ নিয়ন্ত্রণে নেয়। সম্ভাব্য উত্তেজনা এড়াতে মাঠজুড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ঠেকাতে নজরদারি জোরদার করা হয়েছে।
এর আগে গতকাল সন্ধ্যায় টাউন হলে গিয়ে দেখা যায়, পূর্ব পাশে হাজী আমিন উর রশিদ ইয়াছিন গ্রুপ দোয়া ও আলোচনা সভার প্রস্তুতি নিচ্ছিল; অন্যদিকে পশ্চিম পাশে মনিরুল হক চৌধুরী গ্রুপ নির্বাচনী জনসভার মঞ্চ তৈরিতে ব্যস্ত ছিল। একই মাঠে সমান্তরাল প্রস্তুতিতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
কুমিল্লার পুলিশ সুপার নাজির আহমেদ খান বলেন, একই স্থানে দুই পক্ষের কর্মসূচি ছিল। জননিরাপত্তার স্বার্থে কাউকেই টাউন হলে অনুষ্ঠান করার অনুমতি দেওয়া হয়নি।

গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের সহায়তায় ঋণের বোঝা থেকে মুক্তি পেয়েছে দুটি পরিবার। গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এবং ফ্রেন্ডস ইন ভিলেজ ডেভেলপমেন্ট বাংলাদেশের (এফআইভিডিবি) যৌথ উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে বিমা দাবির অর্থ হস্তান্তরের মাধ্যমে...
৭ মিনিট আগে
শত বছরের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান যশোর ইনস্টিটিউট পরিচালনা পরিষদ নির্বাচনে দুটি প্যানেল মুখোমুখি লড়াইয়ে নামছে। পরিচালনা পরিষদের ২০টি পদের বিপরীতে দুই প্যানেল থেকে ৪৪ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। এ ছাড়া দুজন স্বতন্ত্র প্রার্থীও রয়েছেন। গতকাল মঙ্গলবার (৩১ মার্চ) রাতে মনোনয়নপত্র দাখিল শেষে নির্বাচনের
৩৫ মিনিট আগে
নগর পুলিশের মুখপাত্র সহকারী কমিশনার আমিনুর রশীদ বলেন, দায়িত্বভার গ্রহণের পর নবনিযুক্ত পুলিশ কমিশনার সিএমপি সম্মেলনকক্ষে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভায় মিলিত হন।
৪২ মিনিট আগে
গত ৬ মার্চ দুপুরে বিক্রমশ্রী গ্রামে নিজ বাড়ি থেকে অটোরিকশাচালক রফিকুল ইসলামের মেয়ে তুবার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থলে তাকে বিবস্ত্র অবস্থায় পাওয়া যায়। পরদিন ময়নাতদন্তের প্রাথমিক প্রতিবেদনে চিকিৎসক ধারণা দেন, শ্বাসরোধে শিশুটিকে হত্যা করা হয়েছে এবং তার শরীরে নির্যাতনের চিহ্নও ছিল।
১ ঘণ্টা আগে