
নাটোর রেলস্টেশন থেকে চুরি যাওয়া ব্যাগের খোঁজে আজ বৃহস্পতিবার রাজশাহীতে এসেছেন জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডার। গত ২৪ ঘণ্টায় ব্যাগে থাকা ল্যাপটপের অবস্থান কয়েক দফা শনাক্ত হলেও উদ্ধার করতে পারেনি পুলিশ। ব্যাগ উদ্ধারে রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি), রেলওয়ে পুলিশ, গোয়েন্দা পুলিশ (ডিবি), র্যাব ও ট্যুরিস্ট পুলিশ যৌথভাবে কাজ করছে।
পর্যটক ক্রিল ল্যান্ডার সাংবাদিকদের বলেন, ‘কাজটি কঠিন, তবে আমার মনে হচ্ছে, আমরা ধীরে ধীরে সঠিক অবস্থানের কাছাকাছি পৌঁছাচ্ছি।’
এর আগে গত বুধবার নাটোর রেলস্টেশনে ট্রেনের টিকিট কেনার জন্য এটিএম বুথে টাকা তুলতে যান ক্রিল ল্যান্ডার। এ সময় নিজের জিনিসপত্র একজনের কাছে রেখে যান। টাকা তুলে ফিরে এসে দেখেন, ওই ব্যক্তি ও তাঁর জিনিসপত্র—দুটিই নেই। ব্যাগে তাঁর ম্যাকবুক ল্যাপটপ ও ক্যামেরা ছিল। পরে নাটোর সদর থানায় গিয়ে বিষয়টি জানান এই বিদেশি পর্যটক।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনছুর আহমেদ বলেন, ঘটনাটি মূলত রেলওয়ে পুলিশের আওতাধীন। তবে ভুক্তভোগী বিদেশি নাগরিক হওয়ায় বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।
নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলম জানান, ওই ব্যক্তি রাজশাহীতে গিয়েছেন। তার ব্যাগসহ সবকিছু উদ্ধারে জেলা পুলিশ, রেলওয়ে পুলিশ, গোয়েন্দা ও রাজশাহী মেট্রোপলিটন পুলিশ যৌথভাবে কাজ করছে। দ্রুতই ব্যাগ উদ্ধার এবং চোরকে গ্রেপ্তারের চেষ্টা করছেন তারা।

চিঠি লেখা ও আদান-প্রদানের দিন আর নেই। মোবাইল ফোন, ইন্টারনেট ও ডিজিটাল যোগাযোগের বিস্তারে ব্যক্তিগত চিঠির ব্যবহার কমেছে। তাই চিঠি পরিবহনে আগের মতো ব্যবস্থা নেই ডাক বিভাগের। এই বাস্তবতায় চিঠির বদলে এখন পণ্য পরিবহনকে গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ ডাক বিভাগ।
৮ মিনিট আগে
চাঁদপুরের শাহরাস্তিতে মেয়ের জন্মদিনের কেক কিনতে যাওয়ার পথে বাসের চাপায় মোটরসাইকেল চালক সৌদিপ্রবাসী আল আমিন (৪০) নামে এক যুবক নিহত হন। তিনি উপজেলার কৃষ্ণপুর গ্রামের মসজিদ বাড়ির আব্দুল মান্নানের ছেলে।
১ ঘণ্টা আগে
রাতের খাবার খেয়ে অটোরিকশা রাখার ওয়ার্কশপে ঘুমাতে গিয়েছিলেন ১৯ বছরের রাহুল। পরদিন আর বাড়ি ফেরেননি তিনি। বন্ধ পাওয়া যায় তাঁর মুঠোফোন। নিখোঁজ ছিল অটোরিকশাটিও।
১ ঘণ্টা আগে
বরিশালে মাদকের আস্তানায় অভিযান চালিয়ে আটক করা পুলিশ কর্মকর্তা থানা থেকে পালিয়ে গেছে। তাকে ডোপ টেস্ট করার প্রস্তুতিকালে আজ বৃহস্পতিবার দুপুরের দিকে কৌশলে পালিয়ে যায়। বিমানবন্দর থানা পুলিশ আজ বৃহস্পতিবার রাতে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছে।
২ ঘণ্টা আগে