
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় গুলিতে নিহত তিন ব্যক্তির পরিচয় জানা গেছে। আজ শনিবার সকালে তাঁদের আত্মীয়স্বজন মৃতদেহ দেখে পরিচয় শনাক্ত করেন।
নিহত ব্যক্তিরা হলেন জেলার হিরণাকুণ্ডু উপজেলার আহাদনগর গ্রামের বাসিন্দা হানিফ (৫৬)। তিনি পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতা ছিলেন বলে জানা গেছে। অপর দুজন হলেন হানিফের শ্যালক শ্রীরামপুর গ্রামের লিটন (৩৮) ও কুষ্টিয়া ইবি থানার পিয়ারপুর গ্রামের রাইসুল ইসলাম (২৭)।
থানার পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল শুক্রবার রাতে শৈলকুপার রামচন্দ্রপুর গ্রামের ত্রিবেণী শ্মশান খাল এলাকায় ওই তিনজনকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। রাত ১২টার দিকে শ্মশান এলাকা থেকে পুলিশ তাঁদের লাশ উদ্ধার করে।
এদিকে এই হত্যাকাণ্ডের দায় শিকার করে জাসদ গণবাহিনীর নেতা কালু পরিচয়ে সাংবাদিকদের হোয়াটসঅ্যাপে খুদেবার্তা এসেছে। ঘটনার পর থেকে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
হানিফের ভাই সাজেদুল ইসলাম ইশা বলেন, ‘গতকাল (শুক্রবার) বিকেলে হানিফের মোবাইল ফোনে একটি কল আসে। এরপর ভাই বাড়ি থেকে বের হয়ে যায়। সন্ধ্যা থেকে তার মোবাইল ফোনে কল দিলেও ধরেননি। পরে রাতে তার মৃতদেহ পাই।’
ভাগনে নিহতের খবর পেয়ে শৈলকুপা থানায় আসা রাইসুল ইসলামের মামা মোহাম্মদ মিল্টন বলেন, ‘লেখাপড়া শেষ করে রাইসুল চাকরি নেওয়ার চেষ্টা করছিল। কুষ্টিয়ার এক সংসদ সদস্যের সঙ্গে তার ঘনিষ্ঠতা ছিল। তবে ঠিক কী কারণে তাকে হত্যা করা হয়েছে, তা জানতে পারিনি।’
মোহাম্মদ মিল্টন আরও বলেন, ‘রাইসুল পিয়ারপুর এলাকার নানাবাড়ি থেকে শুক্রবার বিকেল ৫টার দিকে বের হয়ে যায়। সন্ধ্যা থেকে তার মোবাইল ফোনে কল দিয়ে পাওয়া যাচ্ছিল না। পরে রাতে জানতে পেলাম, রাইসুল গুলিতে নিহত হয়েছে।’
শুক্রবার রাতে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, ‘সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে আমরা তিনটা লাশ পেয়েছি। লাশ দেখে মনে হচ্ছে, গুলি করে হত্যা করা হয়েছে। তাঁদের মধ্যে একজনের নাম হানিফ। তিনি পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির নেতা ছিলেন। অপরজন হানিফের শ্যালক লিটন। তবে বাকি একজনের পরিচয় এখনো পাওয়া যায়নি। ঘটনাস্থলে দুটি কালো রঙের পালসার মোটরসাইকেল, একটি ম্যাগাজিন ও গুলি পাওয়া গেছে।’

শুক্রবার বিকেলে শিশুটিকে খালি ঘরে রেখে তার মা বাড়ির সামনের মাঠ থেকে ছাগল আনতে গিয়েছিলেন। কিছু সময় পর ঘরে এসে দেখেন মেয়ে ঘরের আড়ার সঙ্গে ঝুলছে, আর তার নিম্নাঙ্গ থেকে রক্ত ঝরছে। মায়ের চিৎকারে আশপাশের লোকজন গিয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
৫ মিনিট আগে
মামলার আসামি সহকারী রেজিস্ট্রার বিশ্বজিৎ কুমার বিশ্বাস, সহকারী অধ্যাপক শ্যাম সুন্দর সরকার ও হাবিবুর রহমানকে ধিক্কার জানিয়ে ইমতিয়াজ বলেন, ‘আমার মাসুম বাচ্চাকে দুধ খাওয়া থেকেও তোমরা বঞ্চিত করেছ। আমার স্ত্রী ওই চেয়ারে বসে এক দিনও শান্তি পায়নি।’
৪০ মিনিট আগে
ঈদের পর আলোচনার মাধ্যমে নির্ধারণ হবে সংগঠনের নাম, আহ্বায়ক কমিটি— যার মাধ্যমে ঢাকায় বসবাসরত মিরসরাই উপজেলার মানুষদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় হবে এবং এলাকার সার্বিক উন্নয়ন ও কল্যাণে একসঙ্গে কাজ করবে।
১ ঘণ্টা আগে
স্থানীয় বাসিন্দারা জানান, ঘটনার সময় আলম তাজ একা ছিলেন। কে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা এখনো জানা যায়নি। তাঁর শরীরের বিভিন্ন স্থানে উপর্যুপরি আঘাত করার ফলে মুখমণ্ডল থেঁতলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থল থেকে একটি লোহার তৈরি শাবল জব্দ করেছে।
১ ঘণ্টা আগে