
বিসিএসের প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে করা মামলায় গ্রেপ্তার পিএসসির সাবেক চেয়ারম্যানের গাড়িচালক সৈয়দ আবেদ আলী ওরফে জীবনকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ সোমবার ঢাকা মহানগর দায়রা জজ ও জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন তাঁকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন।
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় আবেদ আলীকে গ্রেপ্তার দেখানোর জন্য গত ২৮ জানুয়ারি আবেদন করেন দুদকের সহকারী পরিচালক আল-আমিন। ওই আবেদনের ওপর শুনানির ধার্য তারিখ থাকায় গতকাল তাঁকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত তাঁকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর এবং কারাগারে ফেরত পাঠানোর নির্দেশ দেন।
সূত্র জানায়, শুনানির পর আদালতের কাঠগড়ায় দাঁড়ানো আবেদ আলী পাশে দাঁড়ানো এক যুবককে জড়িয়ে ধরে কেঁদে ফেলেন। ওই যুবক নিজেকে আবেদ আলীর ছেলে হিসেবে পরিচয় দেন এবং তাঁর নাম বলেন সোহানুর রহমান সৌমিক।
অবৈধভাবে ৫ কোটি ৩৭ লাখ টাকার সম্পদ অর্জন এবং প্রায় ৪৫ কোটি টাকার অবৈধ আর্থিক লেনদেনের অভিযোগে দুদক ৫ জানুয়ারি সৈয়দ আবেদ আলী, তাঁর স্ত্রী শাহরিন আক্তার শিল্পী ও ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়ামের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা করে।
মামলার এজাহারে বলা হয়, আবেদ ১২টি ব্যাংক হিসাবের মাধ্যমে ২০ কোটি ৮৮ লাখ টাকা জমা ও ২০ কোটি ৪১ লাখ টাকা উত্তোলনসহ ৪১ কোটি ২৯ লাখ টাকার সন্দেহজনক লেনদেন করেছেন।
গত বছরের জুলাইয়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) প্রশ্ন ফাঁসের ঘটনায় সৈয়দ আবেদ আলীসহ ১৭ জনকে গ্রেপ্তার করে পুলিশের অপরাধ তদন্ত সংস্থা (সিআইডি)। পরে তাঁর কর্মকাণ্ডের বিষয়ে অনুসন্ধান শুরু করে দুদক।
আদালতের কাঠগড়ায় কাঁদলেন আবেদ আলী
গ্রেপ্তার দেখানোর আবেদন শুনানির পর আদালতের কাঠগড়ায় এক যুবককে জড়িয়ে ধরে অঝোরে কেঁদেছেন আবেদ আলী। যুবকটি কাঠগড়ার পাশেই দাঁড়িয়ে ছিলেন। ওই যুবক নিজেকে আবেদ আলীর ছেলে পরিচয় দেন। তাঁর নাম বলেন সোহানুর রহমান সৌমিক।

নোয়াখালী পৌর এলাকার শহরের দত্তেরহাট ইসলামিয়া চক্ষু হাসপাতালে ভুল চিকিৎসায় এক শিশুমৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় ঘটনার পর নিহতের স্বজনদের প্রতিবাদের মুখে সিভিল সার্জন তাৎক্ষণিকভাবে ওই হাসপাতালটি বন্ধের ঘোষণা দেন।
৩ মিনিট আগে
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় চাঁদাবাজি ও থানার ওসির সঙ্গে উগ্র-আচরণের অভিযোগে ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. শুক্কুর আলীকে দলের সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
১৮ মিনিট আগে
কৃষক ও খেতমজুরদের সমস্যা ও সংকট নিরসন, কৃষি উৎপাদন ব্যয় কমানো, ফসলের ন্যায্যমূল্য, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নসহ সাত দফা দাবিতে দিনাজপুরের ফুলবাড়ীতে স্মারকলিপি দিয়েছে জাতীয় কৃষক সমিতি। আজ রোববার (৬ সেপ্টেম্বর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার হাতে স্মারকলিপি তুলে দেন সংগঠনের নেতারা।
১৮ মিনিট আগে
পুরান ঢাকার কলতাবাজারে একটি ছাত্রী মেস থেকে র্যাব পরিচয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক নারী শিক্ষার্থীকে তুলে নেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে। পরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও প্রক্টরিয়াল টিম ঘটনাস্থলে গিয়ে হস্তক্ষেপ করলে ওই শিক্ষার্থীকে না নিয়েই র্যাব সদস্যরা চলে যান বলে জানিয়েছে...
৩১ মিনিট আগে