
সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৩০ সেপ্টেম্বর দিন ধার্য করা হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান এই তারিখ ধার্য করেন।
আজ তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। কিন্তু তদন্ত সংস্থা প্রতিবেদন দাখিল না করায় আদালত নতুন তারিখ ধার্য করেন। শেরেবাংলা নগর থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা রফিকুল ইসলাম রাসেল নতুন তারিখ ধার্যের বিষয়টি নিশ্চিত করেন।
এই নিয়ে সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ১২৯ বার পেছানো হলো।
এর আগে ২০২৪ সালের ১৪ আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনসের (পিবিআই) অতিরিক্ত পুলিশ সুপার মো. আজিজুল হক আদালতে হাজির হয়ে তদন্তের অগ্রগতি সম্পর্কে জানান।
ওই দিন আজিজুল হক আদালতকে জানান, তিনি তদন্তভার নেওয়ার পর এ পর্যন্ত ৭০ জন সাক্ষীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তদন্তের অগ্রগতি হয়েছে। তদন্ত চলছে। আশা করা যায় খুব শিগগির তদন্ত শেষ হবে।’
এই মামলার তদন্ত বিলম্বিত হওয়ায় আদালত সেদিন অসন্তোষ প্রকাশ করেন। এরপরও তদন্ত প্রতিবেদন দাখিল হয়নি।
২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর হাইকোর্ট তদন্তের দায়িত্ব থেকে র্যাবকে সরিয়ে পিবিআইকে দায়িত্ব দেন। এরপর নতুন তদন্ত কর্মকর্তা নিয়োগ দেওয়া হয় এই মামলায়।
২০১২ সালের ১১ ফেব্রুয়ারি মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক গোলাম মোস্তফা সারোয়ার ওরফে সাগর সারওয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন নাহার ওরফে মেহেরুন রুনি দম্পতি রাজধানীর পশ্চিম রাজাবাজারে নিজ বাসায় খুন হন।
চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের পর নিহত রুনির ভাই নওশের আলম রোমান রাজধানীর শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা করেন। শেরেবাংলা নগর থানা-পুলিশ প্রথমে মামলাটি তদন্ত করে। চার দিনে কোনো রহস্য উদ্ঘাটন করতে না পারায় মামলার তদন্ত পরে মহানগর গোয়েন্দা পুলিশে (ডিবি) হস্তান্তর করা হয়। দুই মাসেরও বেশি সময় তদন্ত করে ডিবি পুলিশ। কিন্তু তারাও রহস্য উদ্ঘাটনে ব্যর্থ হয়। পরে হাইকোর্টের নির্দেশে ২০১২ সালের ১৮ এপ্রিল র্যাব তদন্তভার গ্রহণ করে। গত নয় বছরেরও বেশি সময়ে তদন্ত প্রতিবেদন দাখিল করতে পারেনি কোনো সংস্থা। এমনকি এই হত্যাকাণ্ডের কোনো রহস্যই উদ্ঘাটন করতে পারেনি।
উল্লেখ্য, সাগর-রুনি হত্যাকাণ্ডের পর আটজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন—কামরুল ইসলাম ওরফে অরুণ, আবু সাঈদ, রফিকুল ইসলাম, বকুল মিয়া, মাসুম মিন্টু, পলাশ রুদ্র পাল, আনামুল হক ওরফে হুমায়ুন কবির ও তানভীর রহমান খান। বর্তমানে তানভীর ও পলাশ জামিনে এবং বাকিরা কারাগারে আছেন।

নাটোরের গুরুদাসপুরে দুই পুলিশ সদস্যকে জনরোষে আহত হওয়ার ঘটনায় ২০ জনের নামসহ ২৫০ অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে মামলা হয়েছে। ঘটনার রাতে দুই পুলিশ সদস্যকে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়। গ্রামবাসীদের দাবি, গণহারে মামলা করায় এলাকায় গ্রেপ্তার আতঙ্ক ছড়িয়েছে।
৭ মিনিট আগে
অর্থপাচার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ থাকায় আওয়ামী যুবলীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) চেয়ারম্যান শেখ ফজলে শামসসহ (পরশ) পাঁচজনকে দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. শাহজাহান আজ বৃহস্পতিবার নিষেধাজ্ঞা জারির এই নির্দেশ দেন।
৩৯ মিনিট আগে
জনশুমারি ও গৃহগণনা ২০২২-এর তথ্য অনুযায়ী, প্রতিবন্ধী পুরুষের সংখ্যা ১৩ লাখ ৩৪ হাজার ১০৫ এবং নারী ১০ লাখ ২৭ হাজার ৪৯৯। প্রতিবন্ধী ব্যক্তিদের জরিপ ২০২১ অনুযায়ী, প্রতিবন্ধী পুরুষের সংখ্যা ২৬ লাখ ৮০ হাজার এবং নারী ১৯ লাখ ৩০ হাজার। প্রতিবন্ধিতা শনাক্তকরণ জরিপে প্রতিবন্ধী পুরুষের সংখ্যা ২১ লাখ ৯৭ হাজার এবং
৪০ মিনিট আগে
মাগুরার মহম্মদপুর উপজেলার ঘোপ বাওড়ে অভিযান চালিয়ে প্রায় সাড়ে চার লাখ টাকা মূল্যের অবৈধ জাল জব্দ করেছে প্রশাসন। পরে বিকেলে জব্দ করা এসব জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। আজ বৃহস্পতিবার সকালে বাওড় এলাকায় এ অভিযান চালানো হয়।
১ ঘণ্টা আগে