
জাতীয় নির্বাচনের সার্বিক কার্যক্রম পরিচালনায় সহযোগিতার অংশ হিসেবে সরকার উল্লেখযোগ্য সংখ্যক গণপরিবহন রিকুইজিশন করায় সারা দেশে সাময়িকভাবে যানবাহনের স্বল্পতা দেখা দিয়েছে। এতে সাধারণ যাত্রীদের স্বাভাবিক ও নির্বিঘ্ন যাতায়াতে বিঘ্ন সৃষ্টি হওয়ায় দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি।
আজ বুধবার সমিতির সাধারণ সম্পাদক (সদর) এ এস এম আহমেদ খোকন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচনী দায়িত্ব পালনের জন্য বিপুলসংখ্যক বাস ও অন্যান্য যানবাহন সরকারিভাবে রিকুইজিশন করায় নিয়মিত রুটে গণপরিবহন চলাচল সীমিত হয়ে পড়েছে। ফলে বিভিন্ন এলাকায় যাত্রীদের সাময়িক ভোগান্তির সৃষ্টি হয়েছে।
পরিবহন মালিক সমিতি জানিয়েছে, জাতীয় গুরুত্বপূর্ণ এ দায়িত্ব পালনে তারা সরকারের সঙ্গে সমন্বয় করে কাজ করছে। একই সঙ্গে পরিস্থিতি স্বাভাবিক হলে দ্রুত গণপরিবহন চলাচল আগের অবস্থায় ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে।
যাত্রীদের এই সাময়িক অসুবিধার জন্য সমিতির পক্ষ থেকে আন্তরিক দুঃখ প্রকাশ করা হয়েছে।

৭৪ লাখ টাকাসহ আটক ঠাকুরগাঁও জেলা জামায়াত ইসলামীর আমির বেলাল উদ্দিন প্রধানকে রংপুর মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁর ইসিজিতে সমস্যা ধরা পড়েছে এবং হার্ট অ্যাটাকের আশঙ্কায় করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) রাখা হয়েছে।
২ মিনিট আগে
গাইবান্ধা সদর উপজেলা থেকে নির্বাচনী সরঞ্জাম কেন্দ্রে নিয়ে যাওয়ার সময় একটি পিকআপ ভ্যান খাদে পড়ে গেছে। এ সময় পিকআপে থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তিনজন আনসার সদস্য আহত হয়েছেন। আহত আনসার সদস্যরা হলেন সেফালি বেগম, আরিফ মিয়া ও মাসুদা বেগম।
৭ মিনিট আগে
আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের বিএনপি প্রার্থী ফারুক আলম সরকারকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান।
১২ মিনিট আগে
নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে আটক জামায়াতে ইসলামীর নেতা বেলাল উদ্দিন তাঁর কাছে ‘৫০ লাখ প্লাস’ টাকা থাকার দাবি করলেও গণনা শেষে ৭৪ লাখ পাওয়া গেছে। দুটি ব্যাগভর্তি অবস্থায় পাওয়া সব টাকা মেশিনে গণনা শেষে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা ৭৪ লাখ টাকা পাওয়ার তথ্য নিশ্চিত করেছেন।
১৭ মিনিট আগে