
গাইবান্ধা সদর উপজেলা থেকে নির্বাচনী সরঞ্জাম কেন্দ্রে নিয়ে যাওয়ার সময় একটি পিকআপ ভ্যান খাদে পড়ে গেছে। এ সময় পিকআপে থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তিনজন আনসার সদস্য আহত হয়েছেন। আহত আনসার সদস্যরা হলেন সেফালি বেগম, আরিফ মিয়া ও মাসুদা বেগম।
বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে সদর উপজেলার ঘাগোয়া ইউনিয়নের সোলাগাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ একটি পিকআপ ভ্যান হাসেম বাজার থেকে রুপার বাজারের দিকে যাচ্ছিল। সোলাগাড়ি এলাকায় পৌঁছালে পিকআপ ভ্যানের সামনের চাকা পাংচার হয়। পরে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি পানিশূন্য খাদে পড়ে যায়। পরে আশপাশের লোকজন তাঁদের উদ্ধার করে তিনজনকে স্থানীয় বাজারে চিকিৎসা দেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লাইলাতুল হোসেন। তিনি মোবাইল ফোনে বলেন, বড় কোনো ক্ষতি হয়নি। ব্যালট বাক্সসহ নির্বাচনী সরঞ্জাম সুরক্ষিত রয়েছে। নির্বাচনী সামগ্রী সংশ্লিষ্ট কেন্দ্রে পৌঁছানো হয়েছে।

একসময় স্বস্তি ও নিরাপদ যাত্রার অন্যতম মাধ্যম ছিল ট্রেন। কিন্তু সময়ের সঙ্গে সেই ট্রেনযাত্রাই এখন পরিণত হয়েছে ভোগান্তি আর মৃত্যুঝুঁকির যাত্রায়। লাইনচ্যুত হওয়া, ইঞ্জিনে আগুন লাগা কিংবা ইঞ্জিন বিকল হয়ে মাঝপথে ট্রেন আটকে পড়া—নিত্যদিনের এসব ঘটনায় আতঙ্ক বাড়ছে যাত্রীদের।
৩ ঘণ্টা আগে
বরগুনার আমতলী পৌরসভার কেন্দ্রীয় লেকের সৌন্দর্যবর্ধনের প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। লেকের মধ্যে নির্মাণাধীন ওয়াকওয়েতে নিম্নমানের সামগ্রী ব্যবহার ও ত্রুটিপূর্ণ কাজের কারণে গতকাল রোববার অবকাঠামো ধসে পড়ে।
৩ ঘণ্টা আগে
দ্বীপ জেলা ভোলায় বিদ্যুতের ঘন ঘন আসা-যাওয়ায় (লোডশেডিং) অতিষ্ঠ হয়ে উঠেছেন গ্রাহকেরা। বিদ্যুতের আবাসিক সংযোগের গ্রাহকেরা শুধু নন, ক্ষতিগ্রস্ত হচ্ছেন শিল্পকারখানার মালিকেরাও। বিদ্যুৎ না থাকায় বিভিন্ন কারখানায় উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
৩ ঘণ্টা আগে
যশোরের মনিরামপুরে সরকারি অর্থে দুটি খাল পুনঃখননের পর তীরে বৃক্ষরোপণ প্রকল্পে নিম্নমানের চারা লাগিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে উপজেলা প্রকল্প বাস্তবায়ন (পিআইও) দপ্তরের বিরুদ্ধে।
৩ ঘণ্টা আগে