
সাতক্ষীরা সদর উপজেলার কুলপোতা এলাকায় নিখোঁজের দুই দিন পর আব্দুর রহমান (১৪) নামে এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বেলা ১১টার দিকে সরকারি আবাসন প্রকল্পে তাদের বসতঘরের পেছনের একটি মাছের ঘের থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
আব্দুর রহমান কুলপোতা গ্রামের শফিকুল ইসলামের ছেলে। সে কুলপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্র। পরিবারটি সরকারি আবাসন প্রকল্পে বসবাস করত।
স্থানীয় বাসিন্দা আখলাকুর রহমান জানান, গত বুধবার থেকে আব্দুর রহমান নিখোঁজ ছিল। পরিবারের সদস্য ও আত্মীয়স্বজন সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরে এ ঘটনায় সাতক্ষীরা সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। আজ বেলা ১১টার দিকে সরকারি আবাসন প্রকল্পে তাদের বসতঘরের পেছনে একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা।
জানা যায়, আব্দুর রহমানের ৫ বছর বয়সে তার মা-বাবার ছাড়াছাড়ি হয়। পরে তার মা অন্যত্র বিয়ে করেন। এরপর থেকে সে তার খালার কাছে বড় হতে থাকে।
খালা শেফালি খাতুন বলেন, `গত বুধবার আমি ও আমার স্বামী সাতক্ষীরায় ডাক্তারের কাছে যাই। ফিরে এসে আব্দুর রহমানের খোঁজ পাচ্ছিলাম না। আর আজকে তারে মৃত অবস্থায় পাইলাম।'
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। মরদেহের কয়েকটি স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানা গেছে সুরতহাল প্রতিবেদনে।
ওসি আরও জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

টানা কয়েক দিনের ভারী বৃষ্টি ও উত্তাল সমুদ্রের মধ্যেও কক্সবাজার সমুদ্রসৈকতে কমেনি পর্যটকদের উচ্ছ্বাস। বৈরী আবহাওয়ার মধ্যেও সাপ্তাহিক ছুটির দিনে হাজারো পর্যটক সৈকতে ভিড় করেছেন। তবে উত্তাল সাগরে গোসলে না নামতে বারবার সতর্ক করছেন লাইফগার্ড ও বিচকর্মীরা।
৩ মিনিট আগে
বরিশাল বিভাগে ডেঙ্গুর প্রাদুর্ভাব বাড়ছে। গত এক সপ্তাহে প্রতিদিন ৪০ থেকে ৫০ জনের বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বিভাগে এ পর্যন্ত ২ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত বেশি ঝালকাঠী, বরগুনা ও পিরোজপুরে। মশক নিধনে নগরে ৫টি টিম কাজ করছে বলে জানিয়েছে বিসিসি।
৮ মিনিট আগে
প্রধান অতিথির বক্তব্যে জীবা আমিনা খান বলেন, ‘দুগ্ধ খামারিদের সমস্যা চিহ্নিত করে তা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। দুধ উৎপাদন বৃদ্ধি, খামারিদের ন্যায্যমূল্য নিশ্চিতকরণ এবং আধুনিক প্রযুক্তিনির্ভর খামার ব্যবস্থাপনা গড়ে তুলতে সরকার কাজ করছে।
৩৩ মিনিট আগে
মাদারীপুর সদর মডেল থানার অস্থায়ী ভবনের বারান্দার একটি কক্ষের গ্রিল ভেঙে পুলিশি হেফাজত থেকে পালিয়েছেন আসামি হাসিনা বেগম। এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে এক এসআই ও এক কনস্টেবলকে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটিও গঠন করেছে পুলিশ।
৪৩ মিনিট আগে