
খুলনায় অর্থ আত্মসাৎ মামলায় সোনালী ব্যাংকের ৬ কর্মকর্তাসহ ৭ জনকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি দণ্ডপ্রাপ্তদের ৯২ কোটি ৬৩ লাখ ৩১ হাজার ৭৫২ টাকা অর্থদণ্ড, অনাদায়ে প্রত্যেকের আরও দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
আজ বুধবার খুলনার বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক মুহা. আদীব আলী এ রায় ঘোষণা করেন। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন ওই আদালতের উচ্চমান বেঞ্চ সহকারী মো. ইয়াসীন আলী।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—দৌলতপুর থানার ডিসি রোডের মেসার্স ইস্টার্ন ট্রেডার্সের স্বত্বাধিকারী সনজিৎ কুমার দাস (পলাতক), দৌলতপুর সোনালী ব্যাংক করপোরেট শাখার সাবেক গোডাউন কিপার মো. মতিয়ার রহমান, একই ব্যাংকের সহকারী জেনারেল ম্যানেজার মো. নজরুল ইসলাম, সাবেক সহকারী মহাব্যবস্থাপক মানিক চন্দ্র মণ্ডল (পলাতক), সাবেক সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো. রুহুল আমিন, সাবেক প্রিন্সিপাল অফিসার মো. সিরাজুল ইসলাম এবং সাবেক অফিসার অজিত কুমার সরকার।
আদালতের সূত্র জানায়, ২০০৫ সালের ১৯ জুন থেকে ২০১৪ সালের ২৩ সেপ্টেম্বর পর্যন্ত এ মামলার এক নম্বর আসামি দৌলতপুর ডিসি রোড ইস্টার্ন ট্রেডার্সের মালিক সনজিৎ কুমার দাস এবং সোনালী ব্যাংকের উল্লিখিত কর্মকর্তারা পরস্পর যোগসাজশে প্রতারণার মাধ্যমে ব্যাংক থেকে ৮টি সিসি প্লেজ, পিসিসি এবং সুদবাহী ব্লক ঋণ হিসেবের মাধ্যমে ৪৯ কোটি ৬২ লাখ ১৪ হাজার ২৩৭ গ্রহণ করে।
পরবর্তীতে তাঁরা এই ঋণ পরিশোধ না করে আত্মসাৎ করেন। বর্তমানে যার সুদাসলে ৯২ কোটি ৬৩ লাখ ৩১ হাজার ৭৫২ টাকা দাঁড়িয়েছে। ২০১৭ সালের ২৬ সেপ্টেম্বর দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক মো. মোশাররফ হোসেন বাদী হয়ে দৌলতপুর থানায় বাদী হয়ে ১৯৪৭ সালের ৪০৯/৪২০/১০৯ ধারায় মামলা দায়ের করেন।
২০১৮ সালের ৮ আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা দুর্নীতি দমন কমিশন উপসহকারী পরিচালক মো. মোশাররফ হোসেন আসামিদের নাম উল্লেখ করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এরপর ২০২৫ সালের ২৩ অক্টোবর বিভাগীয় স্পেশাল জজ আদালত মো. আশরাফুল ইসলামের আদালতে আসামিদের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়।

মুঠোফোনের মাধ্যমে ভুক্তভোগী কিশোরীর সঙ্গে ঠাকুরগাঁওয়ের ভূল্লী থানার বাসিন্দা অভিযুক্ত ওই যুবকের পরিচয় হয়। পরিবার বিষয়টি টের পেয়ে নিষেধ করলে ওই যুবক কিশোরীকে নানা প্রলোভন দেখাতে থাকেন। একপর্যায়ে কিশোরীকে বুঝিয়ে তিনটি ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর করিয়ে নেন এবং বলেন তাঁদের বিয়ে সম্পন্ন হয়েছে।
৫ মিনিট আগে
চিত্রনায়ক মোহাম্মদ শাহরিয়ার (ইমন) ওরফে সালমান শাহ হত্যা মামলায় অভিনয়শিল্পী খলনায়ক হিসেবে পরিচিত আশরাফুল হক ডনকে ৫ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা তাঁকে কারাগারে পাঠানোর এ নির্দেশ দেন।
৭ মিনিট আগে
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার ১০৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৭২টিতেই স্থায়ী প্রধান শিক্ষক নেই। এ ছাড়া ৮০ টি বিদ্যালয়ে নেই নৈশপ্রহরী-কাম-দপ্তরি। সেই সঙ্গে তিনজন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা থাকার কথা থাকলেও আছেন দুজন।
১১ মিনিট আগে
নরসিংদীর রায়পুরার মুছাপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের চত্বরে গরু-ছাগলের হাট বসানোর অভিযোগে তালুকান্দি বাজারের ইজারাদার ফারুক মিয়াকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে উপজেলা প্রশাসন। তিন কর্মদিবসের মধ্যে জবাব না দিলে ইজারা বাতিলসহ বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।
১৪ মিনিট আগে