রেজিস্ট্রেশন সনদ, ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট ছাড়া মোটরসাইকেলসহ কোনো ধরনের মোটরযানে জ্বালানি তেল সরবরাহ না করার সিদ্ধান্ত নিয়েছে জয়পুরহাট জেলা প্রশাসন ও জেলা পেট্রলপাম্প ওনার্স অ্যাসোসিয়েশন। আজ রোববার (২৯ মার্চ) দুপুরে জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে পেট্রলপাম্পের মালিকদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় জানানো হয়, আইনের বিধান নিশ্চিত করতে জেলার সব পেট্রলপাম্প, প্যাকড পয়েন্ট ও এজেন্সিকে কাগজপত্রবিহীন যানবাহনে জ্বালানি সরবরাহ বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। এ ছাড়া অবৈধভাবে বাইরে তেল বিক্রির বিরুদ্ধে অভিযান জোরদার এবং পাম্পগুলোয় আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি বাড়ানোরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সভায় বক্তব্য দেন জেলা প্রশাসক আল মামুন মিয়া, পুলিশ সুপার মিনা মাহমুদা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাইমেনা শারমীন, জেলা পেট্রলপাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের উপদেষ্টা রওনকুল ইসলাম চৌধুরী টিপু, সভাপতি জিয়াউল হক, সাধারণ সম্পাদক আবুল খায়ের গোলাম মওলা, সদস্য রাফি চৌধুরী, মেহেদী হাসান প্রমুখ।

কুমিল্লার দেবিদ্বারে প্রবাসফেরত মাদকাসক্ত স্বামীর নির্যাতনে অতিষ্ঠ হয়ে সাবিনা ইয়াছমিন নামের এক গৃহবধূর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করার অভিযোগ উঠেছে। আজ রোববার পৌর এলাকার ভাড়া বাসা থেকে পুলিশ তাঁর অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।
৭ মিনিট আগে
মানিকগঞ্জের ঘিওর উপজেলার বানিয়াজুরী ইউনিয়নের রাথুরা গ্রামের অটোরিকশাচালক রফিক মিয়ার হত্যাকারী তিন বন্ধু রিপন, সজিব ও আরমানের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে নিহত ব্যক্তির পরিবার ও এলাকাবাসী।
১৯ মিনিট আগে
শেরপুর জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে ১৩ সদস্যের নির্বাহী পরিষদের সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন জেলা বিএনপির স্থগিত কমিটির আহ্বায়ক আলহাজ অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতা অ্যাডভোকেট...
২২ মিনিট আগে
জ্বালানি তেল সরবরাহ বন্ধের কর্মবিরতি প্রত্যাহার করেছে রংপুর বিভাগীয় ট্যাংক-লরি শ্রমিক ইউনিয়ন। আজ রোববার (২৯ মার্চ) সন্ধ্যায় দিনাজপুরের পার্বতীপুর রেলহেড অয়েল ডিপোতে এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে রংপুর বিভাগের আট জেলায় জ্বালানি তেল সরবরাহ আবারও শুরু হয়েছে।
২৭ মিনিট আগে