
বাগেরহাটে বিশেষ অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র, মাদকসহ আটজনকে আটক করেছে সেনাবাহিনী। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২৮ জুলাই) ভোরে সদর উপজেলার রাহাতের মোড় এলাকার একটি আবাসিক ভবন থেকে তাঁদের আটক করা হয়। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আটককৃতদের বাগেরহাট মডেল থানায় সোপর্দ করা হয়েছে।
আটককৃতরা হলেন বাগেরহাট সদর উপজেলার বেমারতা ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের এস কে আলমের ছেলে এস কে সুমন, কচুয়া উপজেলার চন্দ্রপাড়া গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে মো. জাহিদুল ইসলাম, সদর উপজেলার হুমায়ুন কবির মুরাদের ছেলে মো. হৃদয় মল্লিক, নাজিরপুর থানার রঘুনাথপুর গ্রামের মাহাবুব শেখের ছেলে মো. জাকারিয়া হোসেন, কচুয়া উপজেলার গোপালপুর গ্রামের শাহজান শেখের ছেলে মোহাম্মদ অভি, সদর উপজেলার বিষ্ণুপুর গ্রামের হাসেম আলী শেখের ছেলে শেখ মুফাসসিল হোসেন, কচুয়া উপজেলার বারইখালী গ্রামের চিত্তরঞ্জন সাহার ছেলে সবুজ কুমার সাহা এবং সদর উপজেলার বিষ্ণুপুর গ্রামের মৃত আশরাফ আলীর মেয়ে রিক্তা আক্তার।
আটককৃতদের কাছ থেকে পাঁচটি ইয়াবা ট্যাবলেট, দুই গ্রাম গাঁজা, পাঁচটি এক্সপেন্ডেবল ব্যাটন, দুটি চায়নিজ কুড়াল, একটি ছুরি, একটি রামদা, দুটি ককটেল, চারটি ভুয়া আইডি কার্ড, তিনটি খালি পিস্তলের কার্তুজ, ১২টি মোবাইল ফোন ও চারটি লাইটার উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করেছেন, তাঁরা দীর্ঘদিন ধরে এস কে সুমনের নেতৃত্বে বিভিন্ন ধরনের অবৈধ কর্মকাণ্ডে জড়িত আছেন।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদ-উল-হাসান বলেন, আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এ ছাড়া তাঁদের বিরুদ্ধে আগে কোনো মামলা রয়েছে কি না, সে বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে