ঝালকাঠি জেলা যুবদলের আহ্বায়ক মো. শামীম তালুকদার ও নলছিটি উপজেলা যুবদলের আহ্বায়ক মো. সালাউদ্দিন শাহীনকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় কমিটি। আজ শুক্রবার রাতে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি দপ্তর সম্পাদক এম এন ইসলাম সোহেল স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে ঝালকাঠি জেলা যুবদলের আহ্বায়ক মো. শামীম তালুকদার ও নলছিটি উপজেলা যুবদলের আহ্বায়ক মো. সালাউদ্দিন শাহীনকে প্রাথমিক সদস্য পদ সহ দল থেকে বহিষ্কার করা হয়েছে।
জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।
এ বিষয়ে জেলা বিএনপির সদস্যসচিব অ্যাড. শাহাদাত হোসেন আজকের পত্রিকাকে বলেন, বিএনপি একটি শান্তিকামী দল। সর্বদাই মানুষের জানমাল রক্ষার্থে কাজ করে। কিন্তু ঝালকাঠি জেলা যুবদলের আহ্বায়ক শামীম তালুকদার ইতিমধ্যে ঝালকাঠিতে ব্যাপক চাঁদাবাজি ও লুটপাট করেছে। ইতিমধ্যে সে ২ কোটি টাকার অধিক অর্থ হাতিয়ে নিয়েছে। এমন তথ্য আসার পরিপ্রেক্ষিতে বিষয়টি আমরা দলের হাইকমান্ডকে জানাই। পরবর্তীতে আজ তাকে বহিষ্কার করা হয়েছে।

ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
১ ঘণ্টা আগে
সকাল সাড়ে ১০টার দিকে শফিকুর রহমান তাঁর দুই ছেলেকে নিয়ে মোটরসাইকেলে করে নিজেদের দোকানে আসেন। এ সময় সোনাপুর থেকে কবিরহাটের উদ্দেশে ছেড়ে আসা যমুনা নামের তেলবাহী একটি লরি দোকানের সামনে থাকা শফিকুর রহমান ও মোটরসাইকেলে থাকা তাঁর দুই ছেলেকে চাপা দিয়ে পার্শ্ববর্তী সোহাগের দোকানে ঢুকে পড়ে।
১ ঘণ্টা আগে
সাকিব হোসেন বলেন, পুলিশ তাঁদের জানিয়েছে, আজ ভোরে আজিমপুর এতিমখানার সামনের রাস্তায় একটি দ্রুতগতির পিকআপ ভ্যান তাঁর বাবার অটোরিকশাটিকে ধাক্কা দিয়ে পালিয়ে গেছে। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে আনার পরও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।
১ ঘণ্টা আগে
বগুড়ায় বাসের ধাক্কায় গৃহবধূ নিহত হওয়ার ঘটনায় তাঁর লাশ নিয়ে ঢাকা-বগুড়া মহাসড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। এতে প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। শুক্রবার সকাল ১০টার দিকে শহরতলির বেতগাড়ি এলাকায় এই অবরোধ করা হয়। পরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ...
২ ঘণ্টা আগে