রাজধানীর আজিমপুর এতিমখানার সামনে ট্রাকচাপায় আমজাদ হোসেন (৪৫) নামের এক অটোরিকশাচালক মারা গেছেন।
আজ শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে লালবাগ আজিমপুর এতিমখানার বিপরীত পাশের রাস্তায় ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় আমজাদ হোসেনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। এরপর সকাল ৭টার দিকে তাঁকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আমজাদ হোসেনের ছেলে সাকিব হোসেন বলেন, ঢাকা জেলার দোহার উপজেলার জৈনকি গ্রামে তাঁদের বাড়ি। বর্তমানে ফার্মগেটের তেজকুনিপাড়ায় থাকেন। তাঁর বাবা অটোরিকশাচালক ছিলেন।
সাকিব হোসেন আরও বলেন, বৃহস্পতিবার রাতে তাঁর বাবা বাসা থেকে অটোরিকশা নিয়ে বের হন। ভোরে আজিমপুর এতিমখানায় তাঁর বাবার দুর্ঘটনার সংবাদ জানায় পুলিশ। দ্রুত ঘটনাস্থলে এসে তাঁর বাবাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে পুলিশের সহায়তায় ঢাকা মেডিকেলে আনা হয়। চিকিৎসক সেখানে আমজাদকে মৃত বলে জানান।
সাকিব হোসেন জানান, পুলিশ তাঁদের জানিয়েছে, আজ ভোরে আজিমপুর এতিমখানার সামনের রাস্তায় একটি দ্রুতগতির পিকআপ ভ্যান তাঁর বাবার অটোরিকশাটিকে ধাক্কা দিয়ে পালিয়ে গেছে। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে আনার পরও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, আমজাদ হোসেনের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনাটি লালবাগ থানা-পুলিশ তদন্ত করছে।

রাজধানীর ধানমন্ডিতে এক ব্যক্তিকে মারধর ও কান ধরে ওঠবস করানোর ঘটনায় খালিদ হাসান নামের এক যুবককে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে ধানমন্ডির মীনাবাজার এলাকা থেকে তাঁকে আটক করে পুলিশ।
৬ মিনিট আগে
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে দেড় মাসে ৯ বার চুরি হয়েছে। এসব ঘটনায় ২৫টি বৈদ্যুতিক ট্রান্সফরমারসহ কয়েক লাখ টাকার কেব্ল চুরি গেছে। এ ছাড়া রানওয়ে থেকে আন্ডারগ্রাউন্ড কেব্ল, রানওয়ের লাইট, লাইটের ফেজ ও লুপিং নিয়ে গেছে চোরেরা।
৯ মিনিট আগে
ময়মনসিংহে হাত ধোয়ার অভ্যাসে ঘাটতি, নির্দিষ্ট স্থানে সাবান বা হ্যান্ডওয়াশ না থাকায় বাড়ছে স্বাস্থ্যঝুঁকি। বিশেষ করে হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠানসহ জনবহুল এলাকায় হাত ধোয়ার পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় উদ্বেগের দেখা দিয়েছে।
২০ মিনিট আগে
জন্ম থেকেই দৃষ্টিপ্রতিবন্ধী আলফাজ আহম্মেদ। পারিবারিক সহযোগিতা ও অদম্য ইচ্ছাশক্তিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। এখন তিনি নিজ এলাকা কুষ্টিয়ার খোকসা উপজেলার গোসাইডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
২৫ মিনিট আগে