
বরিশালের আগৈলঝাড়ায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মাদকবিরোধী অভিযানে হামলার ঘটনা ঘটেছে। এ সময় গোলাগুলিতে সিয়াম মোল্লা (২২) নামের এক মাদক কারবারি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন।
ঘটনাটি ঘটে আজ সোমবার সন্ধ্যায় উপজেলার সাহেবেরহাট দক্ষিণ মোল্লাপাড়া গ্রামের আনোয়ার মৃধার বাড়ির দক্ষিণে জোড়া সেতু এলাকায়।
নিহত সিয়াম পার্শ্ববর্তী উজিরপুর উপজেলার বাহেরঘাট এলাকার বাসিন্দা রিপন মোল্লার ছেলে এবং আহত রাকিব একই এলাকার খালেক মোল্লার ছেলে।
আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, মাদক কারবারিকে আটক করে র্যাব। তখন র্যাব সদস্যদের সঙ্গে হাতাহাতির একপর্যায়ে হামলা করে মাদক কারবারিরা। আত্মরক্ষার্থে গুলি চালায় র্যাব। এতে দুজন গুলিবিদ্ধ হন। তাঁদের মধ্যে একজন গৌরনদী উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে মারা যান। বর্তমানে ওই এলাকায় র্যাব, পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা পুরো ঘটনা খতিয়ে দেখছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সাদাপোশাকে র্যাব সদস্যরা অভিযানকালে মাদক কারবারিদের হামলার মুখে আত্মরক্ষার্থে লাঠিপেটা ও পাঁচটি গুলি ছোড়েন। এতে দুজন গুলিবিদ্ধ হন। গুলিবিদ্ধ অবস্থায় তাঁদের উপজেলা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। আহত অপরজনকে শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে।
মোহনকাঠী গ্রামের মোটরসাইকেলচালক হাসান মৃধা বলেন, সিয়াম নামের ওই যুবককে গুলিবিদ্ধ অবস্থায় গৌরনদী উপজেলা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাসান মৃধা আরও বলেন, একটি ইজিবাইক থেকে গুলিবিদ্ধ সিয়ামকে তাঁর মোটরসাইকেলে তুলে দিয়ে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য বলা হয়। এ সময় তিনি আহত সিয়ামের কাছে শুনেছেন, র্যাব সদস্যরা তাঁকে গুলি করেছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক জাকিয়া রহমান বলেন, হাসপাতালে আনার আগেই সিয়াম নামের ওই যুবকের মৃত্যু হয়েছে। তাঁর বুকে গুলির চিহ্ন রয়েছে। অপর আহত রাকিবকে মুমূর্ষু অবস্থায় বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে।
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুস মিয়া বলেন, খবর পেয়ে নিহত ব্যক্তির লাশ হাসপাতাল থেকে উদ্ধার করা হয়েছে। ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে।
এদিকে র্যাব-৮-এর সঙ্গে যোগাযোগ করা হলেও আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা জাফর আহমদকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৮ কোটি ৫৯ লাখ ৭৩ হাজার ৩৪৮ টাকা জরিমানা করা হয়েছে।
৩৫ মিনিট আগে
ছুটি কাটিয়ে ঢাকায় ফেরার পথে চলন্ত ট্রেনে অজ্ঞাত ব্যক্তির ছোড়া পাথরে ডান চোখ হারিয়েছেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী মো. সাব্বির হোসেন (২২)। চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁর ডান চোখের দৃষ্টিশক্তি আর ফেরার সম্ভাবনা নেই। মাথাতেও গুরুতর আঘাত পেয়েছেন তিনি।
৩৮ মিনিট আগে
বৈরী আবহাওয়া ও অস্বাভাবিক জোয়ারে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার চার ইউনিয়নের প্রায় ৮০০ মিটার বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। কয়েক স্থানে বাঁধ ভেঙে যাওয়ায় প্লাবিত হয়েছে কয়েকটি গ্রাম। দ্রুত মেরামত করা না হলে বর্ষার শেষ দিকে বড় ধরনের ক্ষতির আশঙ্কা করছেন স্থানীয়রা।
৩৮ মিনিট আগে
মানিকগঞ্জের শিবালয় উপজেলার আরিচা স্পিডবোট ঘাট থেকে দুটি স্পিডবোটের ইঞ্জিন লুট করেছে দুর্বৃত্তরা। এ সময় ঘাটের এক প্রহরীকে হাত-পা বেঁধে ফেলে রেখে যায় তারা। মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ২টা থেকে আড়াইটার মধ্যে এ ঘটনা ঘটে...
৪৩ মিনিট আগে