
নানা আয়োজনের মধ্য দিয়ে বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের বার্ষিক ম্যাগাজিন-২০২৬ ‘অনুরণন’-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার রাতে আয়োজিত অনুষ্ঠানে ম্যাগাজিনটির মোড়ক উন্মোচন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট মো. মজিবর রহমান সরওয়ার (এমপি)।
কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. শেখ মোহাম্মদ তাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মামুন অর রশিদ এবং বার্ষিক ম্যাগাজিন কমিটির সম্পাদক অধ্যাপক কাজী জাবের আহমেদ।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে মজিবর রহমান সরওয়ার বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সামগ্রিক মেধা, মনন, সংস্কৃতি ও সৃজনশীলতার প্রতিফলন ঘটে তার সাহিত্য ও প্রকাশনার মাধ্যমে। দক্ষিণাঞ্চলে জ্ঞানের আলো ছড়ানোর বাতিঘর সরকারি ব্রজমোহন কলেজ থেকে ‘অনুরণন’ নামে একটি ম্যাগাজিন প্রকাশিত হওয়ায় তিনি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। কলেজ কর্তৃপক্ষের এ উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবিদার।
মজিবর রহমান সরওয়ার আরও বলেন, ম্যাগাজিন প্রকাশনার মাধ্যমে শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটবে। তাঁদের লেখনীতে দেশপ্রেম, সাম্য, মানবিকতা এবং সুন্দর সমাজ গঠনের প্রত্যয় ফুটে উঠবে।
সরওয়ার জানান, এই শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষা গ্রহণ করে বহু কৃতী সন্তান দেশ ও বিদেশে নিজেদের মেধার স্বাক্ষর রেখেছেন এবং মানবকল্যাণে আত্মনিয়োগ করেছেন। কলেজের একজন প্রাক্তন ছাত্র হিসেবে তিনি আজও এ প্রতিষ্ঠান নিয়ে গর্ব ও ভালোবাসা অনুভব করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলেজের সহযোগী অধ্যাপক শেখ ফরিদ উদ্দিন ও সহকারী অধ্যাপক সঙ্গীতা দাস। অনুষ্ঠানে অতিথিদের ক্রেস্ট ও উত্তরীয় দিয়ে সম্মাননা জানানো হয়।
এ সময় প্রকাশনাটি সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার প্রতি উৎসর্গ করা হয়।

পল্লী বিদ্যুতের তদন্তে চার মাসের বিলের হিসাব তুলে ধরায় অনেকের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন। তবে জুলাই ও আগস্ট মাসের তিনটি মিটারের বিল যোগ করলে মোট ১০ হাজার ৬৮১ টাকা হয়। সিফাতের গ্রাহক কপি এবং পল্লী বিদ্যুতের হিসাবেও এই পরিমাণ বিলের মিল পাওয়া গেছে।
২ মিনিট আগে
লক্ষ্মীপুরের রায়পুরে এক মাদকাসক্ত যুবকের দেওয়া আগুনে ১১টি পরিবারের বসতঘর পুড়ে গেছে। এ ঘটনায় অভিযুক্ত সোহেল হোসেনকে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় বাসিন্দারা। বর্তমানে তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে
কথায় আছে, ভালোবাসার কোনো জাত, ধর্ম ও সীমানা নেই। সেই ভালোবাসার টানে টাঙ্গাইলের সখীপুরে এসেছেন ডং লিয়াং (৩০) নামে এক চীনা যুবক। অনলাইনে পরিচয়ের পর উপজেলার গজারিয়া ইউনিয়নের বাগবেড় গ্রামের তরুণী আশিতার (২৫) সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
২ ঘণ্টা আগে
শিশুটি বিষয়টি অন্য শিক্ষকদের জানালে তাঁরা ব্যবস্থা না নিয়ে তাকে মারধর ও কাউকে না বলার জন্য ভয় দেখান বলে অভিযোগ রয়েছে। এমনকি বাবা-মাকে জানালে মাদ্রাসা থেকে বের করে দেওয়ার হুমকিও দেওয়া হয়।
৩ ঘণ্টা আগে