
গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুর উড়াল সড়ক থেকে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকালে উড়াল সড়কের ওপর লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে নাওজোড় হাইওয়ে থানায় নিয়ে যায়।
নিহত নারী জামালপুরের ইসলামপুর থানার হাড়গিলা এলাকার আবুল হোসেনের মেয়ে মরিয়ম আক্তার (৩৮)। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ শনিবার সকালে সফিপুর উড়াল সড়কের ওপর এক নারীর লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে নাওজোড় হাইওয়ে থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে আধুনিক প্রযুক্তির সহায়তায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) নিহতের পরিচয় শনাক্ত করে।
পুলিশের প্রাথমিক ধারণা, নিহত মরিয়ম আক্তার মানসিক ভারসাম্যহীন অবস্থায় ওই উড়াল সড়ক দিয়ে হেঁটে যাচ্ছিলেন। রাতের কোনো একসময় তিনি সড়ক দুর্ঘটনার শিকার হয়ে মারা যেতে পারেন। তাঁর শরীর, মাথা ও হাতে আঘাতের চিহ্ন রয়েছে।
নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর আলী খান বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নারায়ণগঞ্জের বন্দরে গ্যাসের লিকেজ থেকে আগুনে দগ্ধ হওয়া একই পরিবারের তিন সদস্যের মধ্যে আট বছরের শিশু মারুফ মারা গেছে। আজ শনিবার দুপুর ১২টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
১৩ মিনিট আগে
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর চা-বাগানে অতিরিক্ত মদপানে অসুস্থ হয়ে খোকন পাত্র (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃত খোকন শমশেরনগর চা-বাগানের নারায়ণ টিলা এলাকার বাসিন্দা। তাঁর পিতার নাম কমল পাত্র।
১৬ মিনিট আগে
নেত্রকোনা শহরের বড় বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচটি দোকান ও তিনটি বসতঘর পুড়ে গেছে। এ ঘটনায় প্রায় ৬-৭ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের তিন সদস্য আহত হয়েছেন। গতকাল শুক্রবার রাত ১০টার দিকে বড় বাজারে এ অগ্নিকাণ্ড ঘটে।
৩২ মিনিট আগে
সিলেটের জকিগঞ্জে পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে আহতের ঘটনায় গ্রেপ্তার ডাকাত দলের দুই সদস্যকে আজ শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার রাতে পুলিশের এসআই মো. মোরশেদ আলমকে কুপিয়ে জখম করেন ডাকাত দলের সদস্যরা।
৩৪ মিনিট আগে