প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ ও চিত্রগ্রাহক মিশুক মুনীরের ১৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মোমবাতি প্রজ্বলন করে তাঁদের স্মরণ করেছে ব্লাস্ট (বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট)। বৃহস্পতিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাঁদের স্মৃতিস্তম্ভে এই মোমবাতি প্রজ্বলন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন মিশুক মুনীরের ভাই আসিফ মুনীর, চিত্রশিল্পী দিলারা বেগম জলি, ব্লাস্টের অনারারি নির্বাহী পরিচালক সারা হোসেন প্রমুখ।
২০১১ সালের ১৩ আগস্ট মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিন সহকর্মীসহ নিহত হন তারেক মাসুদ ও মিশুক মুনীর। তাঁদের প্রাণ কেড়ে নেওয়া ওই সংঘর্ষের ১৫তম বার্ষিকীতে সড়কে যানবাহনের সংঘর্ষে ভুক্তভোগী সব ব্যক্তি ও তাঁদের পরিবারের জন্য দ্রুত ও যথাযথ ক্ষতিপূরণ নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান পুনর্ব্যক্ত করেছে ব্লাস্ট। ২০২৬ সালের জুলাই পর্যন্ত সড়কে যানবাহনের সংঘর্ষে ৩ হাজার ৩০৭ জনের বেশি নিহত হওয়ার ঘটনায় উদ্বেগও জানিয়েছে সংস্থাটি।
এ সময় ব্লাস্টের পক্ষ থেকে কয়েকটি দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে—সড়কে যানবাহনের সংঘর্ষে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের জন্য সড়ক পরিবহন আইন-২০১৮ ও সংশ্লিষ্ট বিধিমালার আওতায় দেওয়া অর্থকে শুধু ‘অনুদান’ বা ‘আর্থিক সহায়তা’ হিসেবে নয়, তাঁদের প্রাপ্য যথাযথ ক্ষতিপূরণ হিসেবে বিবেচনা করা। পাশাপাশি ক্ষতিপূরণের পরিমাণ বাস্তবসম্মত ও ক্ষয়ক্ষতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণভাবে পুনর্নির্ধারণ করা। নিহত ব্যক্তির উত্তরাধিকারী বা বৈধ প্রতিনিধি এবং আহত ব্যক্তিদের ক্ষতিপূরণ পাওয়ার আবেদন প্রক্রিয়া সহজ, দ্রুত, স্বচ্ছ ও ভুক্তভোগী বান্ধব করারও দাবি জানিয়েছে ব্লাস্ট।
এ ছাড়া সড়কে যানবাহনের সংঘর্ষ প্রতিরোধে কার্যকর ও জবাবদিহিমূলক ব্যবস্থা গ্রহণ, সড়ক নিরাপত্তা সংক্রান্ত আইন ও নীতিমালার যথাযথ বাস্তবায়ন এবং সংঘর্ষে ভুক্তভোগী ব্যক্তি ও তাঁদের পরিবারের ন্যায়বিচার ও প্রতিকার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি।

প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে স্থানীয় বিএনপির একটি গ্রুপের ষড়যন্ত্রের বিচার চাইলেন লালমনিরহাট-২ আসনের এমপি রোকন উদ্দিন বাবুল। গতকাল মঙ্গলবার রাতে লালমনিরহাটের সরকারি আদিতমারী জি এস উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত কর্মী মূল্যায়ন সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান...
১৫ মিনিট আগে
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রেললাইনে এক যাত্রীকে কুপিয়ে তাঁর কাছ থেকে ৭০ হাজার টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় ছিনতাইকারীদের ধারালো অস্ত্রের আঘাতে মোস্তাক আহম্মেদ (৪১) নামে ওই যাত্রী গুরুতর আহত হয়েছেন।
২৭ মিনিট আগে
খুলনার রূপসা উপজেলা যুবদলের কর্মী ফখরুল ইসলাম হত্যা মামলায় ইব্রাহিম ওরফে কাটাপ্পা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। জবানবন্দি রেকর্ড শেষে সোমবার (১৭ আগস্ট) রাতে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন খুলনার সিনিয়র জুডিশিয়াল আদালত-২-এর বিচারক অপূর্ব বালা...
৩৭ মিনিট আগে
সাবেক প্রতিমন্ত্রী সতীশ চন্দ্র রায় পরলোকগমন করেছেন। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে দিনাজপুরের বিরল উপজেলার ৯ নম্বর মঙ্গলপুর ইউনিয়নের মোস্তফাবাদ গ্রামের নিজ বাড়িতে বার্ধক্যের কারণে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
১ ঘণ্টা আগে