বরিশালের আগৈলঝাড়ায় দেশীয় প্রজাতির মাছ রক্ষায় অভিযান চালিয়ে ৪০ হাজার মিটার অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়েছে। আজ সোমবার সকালে উপজেলার রাজিহার ইউনিয়নের আহুতি বাটরা, বাশাইল, বাহাদুরপুর বিল ও খালে উপজেলা প্রশাসন এবং মৎস্য অধিদপ্তর যৌথভাবে এ অভিযান চালায়।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম বলেন, আজ সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রাজিহার ইউনিয়নের আহুতি বাটরা, বাশাইল, বাহাদুরপুর বিল ও খালে আগৈলঝাড়া থানা-পুলিশের সহায়তায় উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযান চালায়। এ সময় ৪০ হাজার মিটার অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জাল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাখাওয়াত হোসেনের উপস্থিতিতে উপজেলা পরিষদ চত্বরে পুড়িয়ে ফেলা হয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাখাওয়াত হোসেন বলেন, দেশীয় প্রজাতির মাছ রক্ষায় ও অবৈধ-নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ব্যবহার বন্ধে যৌথভাবে এ অভিযান চালানো হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে উপস্থিত ছিলেন-উপজেলা আইসিটি কর্মকর্তা আমিনুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মনিরুজ্জামান তরফদার প্রমুখ।

বগুড়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা কার্যালয়ে রাতের আঁধারে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার দিবাগত রাত দেড়টার দিকে শহরের আলতাফুন্নেছা খেলার মাঠসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। অগ্নিসংযোগের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে...
৭ মিনিট আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আসন্ন সিনেট নির্বাচন উপলক্ষে বরিশাল বিভাগের নিবন্ধিত স্নাতকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার রাতে সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে আয়োজিত এ সভায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদকে চেয়ারম্যান করে ১০ সদস্যের...
২১ মিনিট আগে
বরিশাল সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে নবীনবরণ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার রাত ১০টার দিকে কলেজের লাইব্রেরি সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। সংঘর্ষ থামাতে গিয়ে কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আখতারুজ্জামান খানও আহত হয়েছেন...
৩৮ মিনিট আগে
বগুড়ায় গাছের ডাল দিয়ে পিটিয়ে শিক্ষককে আহত করার ঘটনায় বহিষ্কৃত স্কুলছাত্র রিয়াদ ইসলাম কিরনকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে পরিবারের সদস্যরা তাকে পুলিশের কাছে সোপর্দ করেন। রিয়াদ ইসলাম কিরন বগুড়া বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিলেন...
১ ঘণ্টা আগে