
বরিশালের হাজী মো. মহসিন মার্কেটের কর্তৃত্ব নিয়ে দুই পক্ষ মুখোমুখি অবস্থান নিয়েছে। নগরের নিম্ন-মধ্যবিত্তদের জন্য গড়ে ওঠা গরিবের বাজারখ্যাত এই মার্কেট আশির দশকে জামাকাপড়ের দোকান হিসেবে চালু হয়। জুলাই অভ্যুত্থানের পর মহসিন মার্কেট ব্যবসায়ী সমিতি নামে দুটি পৃথক কমিটি গঠন করা হয়। এ নিয়ে মার্কেটে একাধিকবার সংঘাতও হয়েছে।
আজ রোববার এক পক্ষ সংবাদ সম্মেলন করে মার্কেট থেকে চাঁদা তোলার অভিযোগ করেছে। একই দিন নতুন করে নেতৃত্বে আসা নেতারা বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) প্রশাসকের কাছে গিয়ে মহসিন মার্কেটের নানা সমস্যা তুলে ধরেন।
মহসিন মার্কেট সাধারণ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক দাবিদার সোহানুর রহমান সুমন আজ বরিশাল রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করে জানান, গত বুধবার (২ সেপ্টেম্বর) মহসিন মার্কেট এলাকায় সোহাগ, জাহাঙ্গীর, সেলিম, খোকন ও শিপন তাঁকে রড দিয়ে আঘাত করেন এবং দেশীয় অস্ত্র দেখিয়ে হত্যার হুমকি দেন। এতে তাঁর মাথা, ডান কান ও মুখমণ্ডলে আঘাত লাগে।
লিখিত বক্তব্যে সুমন বলেন, কিছু ব্যক্তি মহসিন মার্কেটের ব্যবসায়ীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে একটি কথিত কমিটিকে বৈধ কমিটি হিসেবে দাবি করছেন। ওই কমিটির নামে ব্যবসায়ীদের কাছ থেকে অর্থ আদায়ের চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। এ কাজে বহিরাগতদের ব্যবহার করে ব্যবসায়ীদের ভয়ভীতি দেখানোর অভিযোগও করেন তিনি।
সুমনের অভিযোগ, কথিত কমিটির সভাপতি হিসেবে রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক হিসেবে আহমাদুল্লাহ খোকন নিজেদের পরিচয় দিলেও তাঁদের নামে মহসিন মার্কেটে কোনো ব্যবসাপ্রতিষ্ঠান নেই।
সুমন জানান, গত ৭ জুন সংসদ সদস্য অ্যাডভোকেট মজিবুর রহমান সরোয়ার তাঁর কমিটিকে অনুমোদন দিয়েছেন। তবে সুমনের বিপরীতে পাল্টা আরও একটি কমিটি গত ১৪ জুলাই গঠিত হয়।
ওই কমিটির সাধারণ সম্পাদক দাবিদার আহমাদুল্লাহ খোকন জানান, ৫ আগস্টের পর সুমন ও সাঈদ মার্কেটে অবৈধ প্রভাব খাটাতে শুরু করেন। এমপি সরোয়ার না বুঝে সুমনের কমিটির সুপারিশ করেছেন। কিন্তু ১৪ জুলাই সভা করে তাঁরা ব্যবসায়ীদের নিয়ে একটি নতুন কমিটি করেছেন। তিনি জানান, তাঁর সংগঠনের সাংগঠনিক সম্পাদক সোহাগকে মারধর করায় থানায় অভিযোগ দেওয়া হয়েছে। তাঁরা এসব বিষয় জানাতে আজ সিটি প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীনের কাছে গিয়েছিলেন। খোকন জানান, তাঁরা মার্কেট থেকে চাঁদা নয়, ম্যানেজমেন্টের জন্য ২০০ টাকা করে নেন।
এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, গরিবের বাজারখ্যাত মহসিন মার্কেটের কর্তৃত্ব দখল নিয়ে কোতোয়ালি মডেল থানায় পাল্টাপাল্টি দুটি অভিযোগ দিয়েছেন ব্যবসায়ী সুমন ও সোহাগ। এর নেপথ্যের কারণ মহসিন মার্কেটের প্রায় ২৫০টি কাপড়ের দোকান থেকে চাঁদা তোলা। এমনকি এ মার্কেটে অসামাজিক কার্যকলাপ ও মাদক সেবনের অভিযোগও রয়েছে। ক্রেতারা অভিযোগ করেছেন, মহসিন মার্কেট এখন গরিবের গলার কাঁটার বাজারে পরিণত হয়েছে। ওই মার্কেটে ঢুকলে পণ্য কিনতে গিয়ে হেনস্তার শিকার হন মানুষ।
এ ব্যাপারে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) জহিরুল ইসলাম বলেন, এখানে তিনি নতুন এসেছেন। ওসি ছুটিতে আছেন। মহসিন মার্কেট নিয়ে অভিযোগের বিষয়ে তিনি খোঁজ নিয়ে দেখবেন যে, সেগুলো কী অবস্থায় আছে।

পিরোজপুর সদর উপজেলায় অভিযান চালিয়ে বিদেশি পিস্তল ও গাঁজাসহ মো. রাজিব খান (৩৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। আজ রোববার সন্ধ্যার দিকে উপজেলার শংকরপাশা ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
৩৫ মিনিট আগে
ঢাকার সাভারে ছাত্রদল নেতা মনোয়ারুল ইসলাম বকশীকে (৩০) পাঁচতলার ছাদ থেকে ফেলে হত্যার অভিযোগে দায়ের করা মামলার এজাহারনামীয় আসামি মো. মিন্টুকে (৪৪) রংপুরের পীরগাছা থেকে গ্রেপ্তার করেছে র্যাব।
৩৯ মিনিট আগে
রাতে কারাগারে অসুস্থ হয়ে পড়লে কারারক্ষীরা ওই বন্দীকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। তবে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাঁকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে...
৪৩ মিনিট আগে
কুষ্টিয়ার খোকসায় সম্ভাব্য মেয়র প্রার্থীর ভাই হেলিকপ্টারে গ্রামে ফিরলে তাঁকে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও পরিদর্শক (তদন্ত) ফুল দিয়ে বরণ করেছেন। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে পুলিশ কর্মকর্তার ভূমিকা নিয়ে নানামহলে সমালোচনার সৃষ্টি হয়েছে।
৪৪ মিনিট আগে