Ajker Patrika

বরিশালে স্তন ক্যানসার সচেতনতায় পথসভা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশালে স্তন ক্যানসার সচেতনতায় পথসভা
পথ সভা। ছবি: সংগৃহীত

স্তন ক্যানসার সচেতনতায় বরিশালে গতকাল শুক্রবার সন্ধ্যার পর তিনটি স্পটে পথসভা হয়েছে। নগরীর টাউন হল চত্বর, আনসার অফিসের পার্শ্ববর্তী মাঠ এবং কীর্তনখোলা নদীর তীরের ত্রিশ গোডাউন এলাকায় এসব পথসভা হয়। এ সময় মাইকিং, গোলাপী সড়ক শোভাযাত্রা শীর্ষক ব্যানার প্রদর্শনী এবং লিফলেট বিতরণের মাধ্যমে জনসাধারণকে স্তন ক্যানসার সম্পর্কে সচেতন করা হয়।

বাংলাদেশ স্তন ক্যানসার সচেতনতা ফোরামের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির নেতৃত্ব দেন ক্যানসার রোগতত্ত্ব ও প্রতিরোধ বিশেষজ্ঞ এবং ফোরামের প্রধান সমন্বয়কারী অধ্যাপক ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন।

আরও উপস্থিত ছিলেন ফোরামের সমন্বয়ক ইকবাল মাহমুদ, বাংলাদেশ ওয়ার্ল্ড ক্যানসার সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি হুমায়ূন কবির, অলাভজনক সামাজিক সংস্থা হীল প্রতিষ্ঠাতা জেবুন্নেছা বেগম, এনজিও প্রশিকা প্রতিনিধি মোহা. মহসীন প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত