
মানিকগঞ্জের সিংগাইরে সিলগালা করার পরও সায়মা ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসাসেবা ও বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার কার্যক্রম চালানোর অভিযোগ উঠেছে। প্রশাসনের নির্দেশনা উপেক্ষা করে প্রতিষ্ঠানটি রোগী দেখাসহ বিভিন্ন সেবা দিচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। এতে সচেতন মহলের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
সূত্রে জানা গেছে, গত ১৩ আগস্ট মানিকগঞ্জের সিভিল সার্জন আইভি ফেরদৌসের নেতৃত্বে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশে অবস্থিত সায়মা ডায়াগনস্টিক সেন্টারসহ কয়েকটি প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। ওই সময় প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় সায়মা ডায়াগনস্টিক সেন্টারটি সিলগালা করা হয়।
পরে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে কার্যক্রম পরিচালনার অনুমতি চাওয়া হলে তাদের সেবা কার্যক্রম চালানোর অনুমতি দেওয়া হয়নি। তবে প্রতিষ্ঠানের কাগজপত্র নবায়ন ও সংশ্লিষ্ট প্রক্রিয়া সম্পন্ন করার জন্য প্রতিষ্ঠানটি খোলা রাখার অনুমতি দেওয়া হয়। ওই অনুমতির আওতায় কোনো ধরনের রোগী দেখা, পরীক্ষা-নিরীক্ষা বা চিকিৎসাসেবা দেওয়ার সুযোগ নেই বলে জানান সিভিল সার্জন।
স্থানীয়দের অভিযোগ, সিলগালা করার পরও প্রতিষ্ঠানটি নিয়মিতভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সেখানে চিকিৎসকদের মাধ্যমে রোগী দেখা হচ্ছে এবং বিভিন্ন ধরনের পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। এ ছাড়া রোগীদের বিভিন্ন সেবা দেওয়া হচ্ছে বলেও অভিযোগ রয়েছে।
সায়মা ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক মো. ননী খান বলেন, প্রতিষ্ঠান পরিচালনার অনুমতি তাদের দেওয়া হয়েছে।
তবে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এই প্রতিবেদককে যে কাগজপত্র দেখানো হয়েছে, তাতে প্রতিষ্ঠানটি শুধু খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছে এবং সেবা কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা রয়েছে বলে দেখা যায়।
মানিকগঞ্জের সিভিল সার্জন আইভি ফেরদৌস বলেন, ‘সায়মা ডায়াগনস্টিক সেন্টারকে শুধু প্রতিষ্ঠান খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছে। তারা কোনো ধরনের সেবা কার্যক্রম চালাতে পারবে না।’ তিনি আরও বলেন, ‘আমি বর্তমানে দেশের বাইরে আছি। বিষয়টি জেনে দ্রুত ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

ঢাকার বাংলাবাজারে ইউনিভার্সিটি প্রেস লিমিটেড (ইউপিএল)-এর শোরুমে ঢুকে ‘অসমাপ্ত আত্মজীবনী’ বইটিকে নিষিদ্ধ দাবি করে একদল ব্যক্তি হামলা চালিয়েছে এবং প্রতিষ্ঠানটির কর্মীদের হয়রানি করেছে বলে অভিযোগ উঠেছে।
৪ মিনিট আগে
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর বিভিন্ন মহল থেকে চাপ, ভয়ভীতি প্রদর্শন ও হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। সোমবার (২৮ সেপ্টেম্বর) দিনগত গভীর রাতে বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে চুয়েট ক্যাম্পাস।
৩৪ মিনিট আগে
শহীদ আবু সাঈদের স্মৃতি সংরক্ষণ প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, আবু সাঈদ গণ-অভ্যুত্থানের বীর। আমরা আবু সাঈদকে ছড়িয়ে দিতে চাই। তাঁর বাড়ির উন্নয়ন ও কবরস্থানের সৌন্দর্যবর্ধনে ঘোষিত এক কোটি টাকা জেলা প্রশাসনের মাধ্যমে বাস্তবায়ন করা হবে বলে জানান তিনি।
১ ঘণ্টা আগে
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপি ও জামায়াতে ইসলামীর প্রার্থীসহ ছয়জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে জেলা নির্বাচন কার্যালয়ে বৈধ প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়।
১ ঘণ্টা আগে