
কিশোরগঞ্জের অষ্টগ্রামে জলমহালকে কেন্দ্র করে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষের ঘটনায় উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ সাঈদ আহমেদকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জেলা বিএনপি। শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম স্বাক্ষরিত দলীয় প্যাডে এ নোটিশ দেওয়া হয়।
নোটিশে বলা হয়েছে, গতকাল (২৫ সেপ্টেম্বর) পূর্ব অষ্টগ্রাম ইউনিয়নের আখড়া বাজারে বিল মাসকা জলমহালকে কেন্দ্র করে সৈয়দ সাঈদ আহমেদের নেতৃত্বে দলীয় নেতাকর্মীদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এতে কয়েকজন নেতাকর্মী গুরুতর আহত হন। তারা অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।
নোটিশে আরও বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কেন তার বিরুদ্ধে স্থায়ী সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তা আগামী সাত দিনের মধ্যে জেলা বিএনপির সভাপতি ও কিশোরগঞ্জ-৬ আসনের সংসদ সদস্য এবং বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম এবং সাধারণ সম্পাদক ও কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলামের কাছে লিখিতভাবে ব্যাখ্যা দিতে হবে।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম বলেন, ‘দায়িত্বশীল পদে থেকেও তিনি দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন। সে কারণেই তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।’
অষ্টগ্রাম উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ সাঈদ আহমেদ বলেন, ‘আমি নোটিশ পেয়েছি। এ বিষয়ে আমার কোনো মন্তব্য নেই। যথাসময়ের মধ্যে লিখিত ব্যাখ্যা দেব।’

এআই দিয়ে ছেলের কণ্ঠ নকল করে পুলিশ পরিচয়ে বাবার কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে গাইবান্ধার গোবিন্দগঞ্জে প্রতারণা চক্রের মূল হোতাসহ দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১৩। আজ শনিবার দুপুরে র্যাব-১৩-এর অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
৯ মিনিট আগে
চুয়াডাঙ্গার জীবননগরে অবৈধভাবে মজুত করে রাখা সরকারি ভর্তুকির তিন শতাধিক বস্তা সার জব্দ করেছে পুলিশ। আজ শনিবার সকালে হাসাদাহ বাজার এলাকায় এই অভিযান চালিয়ে মেসার্স তৌফিক ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. আবদুল খালেককে আটক করা হয়েছে।
২৫ মিনিট আগে
জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদ এবং বাড়তি দাম অবিলম্বে প্রত্যাহারের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। সমাবেশে বক্তারা বলেন, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কম থাকার পরও বাংলাদেশে হঠাৎ করে তেলের দাম বাড়ানো হয়েছে। তাঁরা অবিলম্বে বাড়তি দাম
৩২ মিনিট আগে
জয়পুরহাটের পাঁচবিবিতে যাত্রীবাহী বাসের ধাক্কায় আকাশ হোসেন (৩২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ শনিবার দুপুরে পাঁচবিবি পৌর শহরের নাকরগাছি বিজনেস ম্যানেজমেন্ট স্কুল অ্যান্ড কলেজের প্রধান ফটকের সামনে জয়পুরহাট-হিলি আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
৩৩ মিনিট আগে