
ঈদুল আজহার সরকারি ছুটি শেষ হলেও আজ শনিবার থেকে পোশাক কারখানা, শিল্পপ্রতিষ্ঠান ও অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানের পূর্ণোদ্যমে কার্যক্রম শুরু হচ্ছে। এ কারণে গতকাল শুক্রবার মানিকগঞ্জের পাটুরিয়া-আরিচা নৌপথ ও সংযোগ সড়কে কর্মস্থলমুখী মানুষের চাপ বেড়ে যায়। তবে বাস সংকট ও অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
গতকাল শুক্রবার দুপুর থেকে বিকেল পর্যন্ত পাটুরিয়া ঘাট, আরিচা ঘাট ও উথলী সংযোগ মোড় এলাকায় সরেজমিনে দেখা যায়, ঢাকাসহ বিভিন্ন গন্তব্যে যাওয়ার জন্য শত শত যাত্রী অপেক্ষা করছে। যাত্রীর তুলনায় যানবাহনের সংখ্যা কম থাকায় অনেককে দীর্ঘ সময় অপেক্ষা করতে দেখা যায়। এর সঙ্গে বাড়তি ভোগান্তি যুক্ত হয়েছে বৃষ্টি।
যাত্রীদের অভিযোগ, পাটুরিয়া ও আরিচা ঘাট থেকে ঢাকার গাবতলী পর্যন্ত নির্ধারিত ভাড়া ২০০ টাকা হলেও অনেক পরিবহন ৩০০ টাকা পর্যন্ত আদায় করছে। একইভাবে সাভার-নবীনগর রুটে ১৫০ টাকার পরিবর্তে ২০০ টাকা এবং চিটাগাং রোডগামী যাত্রীদের কাছ থেকেও অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে।
ঢাকার গাবতলীগামী যাত্রী সীমা আক্তার বলেন, ‘উথলী সংযোগ মোড়ে প্রায় এক ঘণ্টা অপেক্ষার পর বাস পেয়েছি। ঈদের সময় ১৫০ টাকায় বাড়ি এসেছিলাম। এখন ফিরতে ৩০০ টাকা দিতে হচ্ছে। ১৫০ টাকার জায়গায় ২০০ টাকা নিলেও কিছু বলার ছিল না, কিন্তু ৩০০ টাকা নেওয়া একধরনের জুলুম।’
সাভারের সিএনবি এলাকায় কর্মরত পোশাকশ্রমিক ইকবাল হোসেন বলেন, ‘স্বাভাবিক সময়ে ১৫০ টাকার ভাড়া আজ (শুক্রবার) ২০০ টাকা দিতে হয়েছে। গাড়ি কম থাকায় বাধ্য হয়েই বেশি ভাড়া দিয়ে যেতে হচ্ছে।’
অভিযোগের বিষয়ে নীলাচল নামের একটি পরিবহনের পাটুরিয়া ঘাটের সুপারভাইজার আনোয়ার হোসেনের সঙ্গে কথা হয়। তিনি বলেন, এখান থেকে গাড়ি পূর্ণ যাত্রী নিয়ে গেলেও ফেরার পথে অনেক সময় খালি গাড়ি নিয়ে আসতে হয়। সে কারণে কিছুটা বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে।
শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, ঘাট এলাকায় পুলিশ নিয়মিত দায়িত্ব পালন করছে। অতিরিক্ত ভাড়া আদায়ের কোনো অভিযোগ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে প্রতিটি যাত্রীর কাছে গিয়ে ভাড়া যাচাই করা সম্ভব নয়। যাত্রীরা অভিযোগ করলে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিষা রানী কর্মকার বলেন, ঈদ কেন্দ্র করে মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে প্রশাসন কাজ করছে। কর্মস্থলমুখী যাত্রীরাও নির্বিঘ্নে গন্তব্যে ফিরছেন। অতিরিক্ত ভাড়া আদায়ের কোনো সুযোগ নেই।

খাগড়াছড়ির প্রতিটি উপজেলা কৃষিনির্ভর জনপদ। এখানে গ্রীষ্মকালীন ফল আম্রপালির পাশাপাশি বিদেশি বিভিন্ন জাতের সুস্বাদু আম চাষের খ্যাতি রয়েছে। মাটি ও আবহাওয়া অনুকূলে থাকায় পার্বত্য জেলাটিতে কাঁঠাল, লিচু, আনারসও ভালো উৎপাদিত হচ্ছে।
৩ ঘণ্টা আগে
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ড নিয়ে ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যকে গুরুত্ব দিয়ে দেখার কথা জানিয়েছে মামলাটির তদন্তকারী সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
৪ ঘণ্টা আগে
রাত ১১টা ২৫ মিনিটের দিকে বিমানবন্দরের ৯ নম্বর গেটসংলগ্ন কুরিয়ার অপারেশন এলাকায় একটি কনটেইনারের ভেতর ও পাশে আগুনের সূত্রপাত দেখা যায়। বিমানবন্দরের নিজস্ব ফায়ার ইউনিট, ফায়ার সার্ভিস ও সংলগ্ন বিমানবাহিনীর ঘাঁটি থেকে আসা সদস্যদের তৎপরতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসে। ফ্লাইট চলাচল স্বাভাবিক রয়েছে...
৫ ঘণ্টা আগে
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো এলাকায় আবারও অগ্নিকাণ্ড ঘটেছে। বিমানবন্দরের ৯ নম্বর গেটসংলগ্ন কুরিয়ার শেডে (মালামাল রাখার স্থান) এ অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে জানা গেছে। তবে আধা ঘণ্টারও কম সময়ে আগুন নিয়ন্ত্রণে আনে বিমানবন্দরের নিজস্ব ইউনিটসহ ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের...
৬ ঘণ্টা আগে