
রাতভর বৃষ্টিতে রেললাইনে পানি ওঠায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেন আজ সোমবার সকালে প্রায় চার ঘণ্টা আটকে ছিল ষোলশহর রেলস্টেশনে। পরে পানি কিছুটা কমলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এতে শিক্ষার্থীরা ভোগান্তিতে পড়েন।
দুপুর ১২টায় বিষয়টি নিশ্চিত করেন ষোলশহর রেলস্টেশনের স্টেশনমাস্টার মো. মাঈন উদ্দিন।
জানা যায়, চট্টগ্রাম বটতলা রেলস্টেশন থেকে সকাল ৭টা ১৫ মিনিট ও ৭টা ৪০ মিনিটে ছেড়ে আসা দুটি ট্রেন ষোলশহর রেলস্টেশনে আটকে পড়ে।
পরে রেললাইনের পানি কিছুটা কমলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। দুপুর ১২টা ৩৫ মিনিটে ট্রেন বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে ছেড়ে যায় বলে জানিয়েছেন ষোলশহর স্টেশন ইনচার্জ আরিফুল ইসলাম।
এদিকে, ট্রেন চলাচল বন্ধ থাকলেও বিভিন্ন ক্লাস ও পরীক্ষা চালু থাকায় শিক্ষার্থীরা ভোগান্তিতে পড়েন।
ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ক্ষোভ প্রকাশের পাশাপাশি বিকল্প বাস চালুর ব্যবস্থা না থাকায় হতাশার কথাও জানিয়েছেন তাঁরা।
এ বিষয়ে চাকসুর যোগাযোগ ও আবাসনবিষয়ক সম্পাদক ওবায়দুল সালমান সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে লেখেন, ‘শাটল অফ থাকলে অটোমেটিক ক্লাস-পরীক্ষা অফ রাখতে হবে। একমাত্র যাতায়াতের মাধ্যম শাটল হওয়ায় তা অফ থাকলে রাস্তার অ্যাডজাস্টিং লোকাল পরিবহনে সব শিক্ষার্থীর ক্যাম্পাসে আসা কোনোভাবেই সম্ভব নয়।’
ওবায়দুল সালমান বলেন, ‘কিছু শিক্ষার্থী অনেক কষ্টে আসলেও বাকিরা ইচ্ছা থাকা সত্ত্বেও আসতে পারেন না। বেশি পড়াশোনা করাতে গিয়ে শিক্ষার্থীদের বৃহত্তর অংশকে বঞ্চিত করার অধিকার প্রশাসনের নেই।’

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দায়িত্ব পালনরত এক নিরাপত্তা কর্মকর্তাকে মারধর, সরকারি কাজে বাধা ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে করা মামলায় জামায়াতে ইসলামীর নেতা মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জনকে ৫ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়েছে।
২৩ মিনিট আগে
আমার কথা বা ব্যবহারে কেউ কোনো কষ্ট পেয়ে থাকলে আমাকে সবাই ক্ষমা করে দিয়েন। আমি অনেক খারাপ একটা পরিস্থিতির মধ্যে জীবন পার করতেছি, আমার দ্বারা আর বেঁচে থাকা সম্ভব না। আমার মৃত্যুর জন্য কেউ দায়ী না বা কাউকে যেন দোষারোপ করা না হয়—সবার কাছে আমার অনুরোধ থাকল। এখন সবাই সুখে-শান্তিতে থাকুক।
৩৫ মিনিট আগে
টাঙ্গাইলের সখীপুর উপজেলার বেড়বাড়ি বাজারে দোকানঘরসহ ৭ দশমিক ২৫ শতাংশ জমি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে। শুক্রবার সন্ধ্যায় বেড়বাড়ি বাজারে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন স্থানীয় বাসিন্দা এস এ শাহীন।
৪০ মিনিট আগে
রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভাঙচুর, লুটপাট ও গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দলের সহসভাপতি সাজ্জাদ হোসেন মিশু মোল্লাকে (৩৬) গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
১ ঘণ্টা আগে