
নেত্রকোনার মদনে মাদক সেবনের অভিযোগে গ্রেপ্তার পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল বারী আকন্দ হীরাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে আজ মঙ্গলবার দুপুরে জরুরি সভা করে এ সিদ্ধান্ত নেয় জেলা ছাত্রদল।
পরে জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম খান পাঠানের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহমুদ চৌধুরী ও সাধারণ সম্পাদক শামসুল হুদা শামীম বহিষ্কারের সিদ্ধান্ত অনুমোদন করেছেন। একই সঙ্গে আব্দুল বারী হীরার সঙ্গে দলের সব পর্যায়ের নেতা-কর্মীদের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহবুব চৌধুরী বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে বলেন, দলীয় শৃঙ্খলাভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে আব্দুল বারীকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার রাত ৯টার দিকে মদন পৌরসভার ফচিকা টিএনটি রোড এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় গাঁজা ও ইয়াবা সেবনের অভিযোগে পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল বারী হীরাসহ চারজনকে আটক করা হয়। পরে তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। মঙ্গলবার আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার অন্য তিনজন হলেন মদন দক্ষিণপাড়া গ্রামের শান্ত মিয়ার ছেলে হুমায়ুন কবির (৩২), কাইকুরিয়া গ্রামের মৃত গনি মিয়ার ছেলে মানিক মিয়া (৩২) এবং আটপাড়া উপজেলার সুখারী ইউনিয়নের দেবাদ্দর গ্রামের আবদুল জলিলের ছেলে তারেক মিয়া (২৪)।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহ উদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এসআই আখতারুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল ফচিকা টিএনটি রোড এলাকায় অভিযান চালায়। এ সময় ইয়াবা ও গাঁজা সেবনের অভিযোগে চারজনকে আটক করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও চার থেকে পাঁচজন পালিয়ে যান।
ওসি আরও বলেন, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে। পরে আটক চারজনকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়। মঙ্গলবার তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

রাজধানীর যানজট নিরসনে উল্লেখযোগ্য ভূমিকা রাখা হাতিরঝিল প্রকল্প একই সঙ্গে দারুণ দৃষ্টিনন্দন। নগরবাসীর অবসর বিনোদনের অন্যতম গন্তব্য। কিন্তু প্রকল্পটি যার নামে, সেই হাতিরঝিলের পানিতে অসহনীয় দুর্গন্ধের ভোগান্তি কমছে না। বিশাল এই জলাশয়ের পানি শোধনে প্রায় ৫০ কোটি টাকা ব্যয়ে নেওয়া একটি প্রকল্প পরে বন্ধ হয়ে
১১ মিনিট আগে
চট্টগ্রামে আন্তর্জাতিক সাইবার স্ক্যামার চক্রের সন্ধান পেয়ে তদন্তে নেমে চাঞ্চল্যকর তথ্য পেয়েছে পুলিশের কাউন্টার টেররিজম বিভাগ। পাঁচ দেশের ৬৩ বিদেশি নাগরিককে গ্রেপ্তার ও জিজ্ঞাসাবাদের পর তদন্তে উঠে এসেছে বাংলাদেশ-তাইওয়ানের যৌথ উদ্যোগে পরিচালিত বহুজাতিক ম্যানুফ্যাকচারিং প্রতিষ্ঠান গোল্ডেন সন লিমিটেডের
১৩ মিনিট আগে
চাঁদপুর সদরের বহরিয়া বাজার ও হরিণা ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে চারটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির জন্য সংরক্ষণ, চিকিৎসাবর্জ্য ব্যবস্থাপনায় অনিয়ম, মূল্যতালিকা না রাখা এবং মেয়াদবিহীন পণ্য বিক্রির দায়ে এসব জরিমানা করা হয়।
২১ মিনিট আগে
নারায়ণগঞ্জের রূপগঞ্জে আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের জলসিঁড়ি শাখায় স্কুলবাসের চাকায় পিষ্ট হয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী শাহরিয়ার শায়নের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেল পৌনে ৪টার দিকে স্কুল ছুটির পর বাসে ওঠার সময় এ দুর্ঘটনা ঘটে...
২৩ মিনিট আগে