Ajker Patrika

মাদক সেবনকালে পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ গ্রেপ্তার ৪

নেত্রকোনা প্রতিনিধি
মাদক সেবনকালে পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ গ্রেপ্তার ৪
পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল বারী আকন্দ হীরা। ছবি: সংগৃহীত

নেত্রকোনার মদনে গাঁজা সেবনের সময় পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল বারী আকন্দ হীরাসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার সকালে তাঁদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহ উদ্দিন। এর আগে গতকাল সোমবার রাত ৯টার দিকে মদন পৌরসভার ফচিকা টিএনটি রোড এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

আটক অপর তিনজন হলেন মদন দক্ষিণপাড়া গ্রামের হুমায়ুন কবির (৩২), কাইকুরিয়া গ্রামের মানিক মিয়া (৩২) এবং আটপাড়া উপজেলার সুখারী ইউনিয়নের দেবাদ্দর গ্রামের তারেক মিয়া (২৪)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফচিকা টিএনটি রোড এলাকায় অভিযান চালিয়ে গাঁজা সেবনকালে চারজনকে আটক করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও চার থেকে পাঁচজন পালিয়ে যান। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে।

এদিকে আব্দুল বারী আকন্দ হীরার দলীয় পদ নিশ্চিত করে মদন পৌর ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান বলেন, বিষয়টি জেলা ছাত্রদলের সভাপতিকে জানানো হয়েছে। তদন্ত সাপেক্ষে জেলা কমিটি তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেবে বলে তাঁকে জানানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত