
রংপুরের কাউনিয়ায় একটি মাদ্রাসার এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ের আবাসিক এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। বিষয়টি মীমাংসার কথা বলে অভিযুক্ত শিক্ষককে পালিয়ে যেতে সহযোগিতা করার অভিযোগও উঠেছে মাদ্রাসা কর্তৃপক্ষের বিরুদ্ধে। ঘটনাটি জানাজানি হলে অভিভাবক ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযুক্ত ওই শিক্ষকের বাড়ি রংপুরের বদরগঞ্জ উপজেলায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কাউনিয়া থানার পরিদর্শক শিহাব উদ্দিন বলেন, এ ব্যাপারে আজ মঙ্গলবার ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে ধর্ষণ মামলা করেছেন। অভিযুক্ত ব্যক্তি পলাতক রয়েছেন। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
পুলিশ, স্বজন ও স্থানীয় বাসিন্দারা জানায়, গত বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ের আবাসিক শিক্ষার্থীরা রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। পরে অভিযুক্ত শিক্ষক শরীর টিপে নেওয়ার কথা বলে ভুক্তভোগী শিক্ষার্থীকে তাঁর কক্ষে ডেকে নেন। ম্যাসাজের একপর্যায়ে তাঁকে ধর্ষণ করেন ওই শিক্ষক। বিষয়টি কাউকে না জানাতে ভয়ভীতিও দেখানো হয় শিক্ষার্থীকে।
এরপর গতকাল সোমবার রাতে ওই শিক্ষার্থীকে তাঁর কক্ষে ডেকে আবারও ধর্ষণের চেষ্টা করেন। এ সময় ওই শিক্ষার্থী কৌশলে কক্ষ থেকে বের হয়ে বাড়িতে গিয়ে বিষয়টি স্বজনদের জানায়। পরে রাতেই স্বজনেরা মাদ্রাসা কর্তৃপক্ষকে ঘটনাটি জানালে অভিযুক্ত শিক্ষককে আটক করা হয়।
অভিভাবকদের অভিযোগ, মাদ্রাসা কর্তৃপক্ষ আজ সকালে সালিস করার কথা বলে তাঁদের আশ্বস্ত করেন। অভিযুক্ত শিক্ষককে মাদ্রাসার পরিচালকের ছেলের জিম্মায় রেখে ক্লাসে যান অন্য শিক্ষকেরা। পরে সালিসের আগে অভিযুক্ত শিক্ষককে গোপনে সরিয়ে দেওয়া হয়। ঘটনা জানাজানি হলে অভিভাবক ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে।
ভুক্তভোগী শিক্ষার্থী বলে, মাদ্রাসার ওই হুজুর প্রায়ই রাতে ডেকে নিয়ে শরীর টিপে নেওয়ার নামে খারাপ কাজ করতেন। রাজি না হলে রড ও পাইপ দিয়ে মারধর করতেন।
স্থানীয় বাসিন্দারা জানান, ওই মাদ্রাসার এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ে এর আগেও এমন ঘটনা ঘটেছিল, কিন্তু মাদ্রাসা কর্তৃপক্ষ অভিভাবকদের ভয়ভীতি দেখিয়ে ঘটনা ধামাচাপা দিত।
এ বিষয়ে জানতে চাইলে মাদ্রাসার এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ের মহতামিম বলেন, ‘গতকাল রাতে শিশুটির স্বজনেরা এসে মাদ্রাসার পরিচালককে খুঁজছিলেন। পরে আমি ঘটনার বিষয়ে জানতে পারি। রাতে ওই শিক্ষককে আটকে রাখা হয়েছিল। এরপর আজ সকালে কীভাবে পালিয়ে গিয়েছেন, জানি না।’
মাদ্রাসার পরিচালক জানান, গতকাল রাতে তাঁকে জানানো হয়—শিশুটিকে মারধর করেছেন হুজুর। এরপর আজ ভোরে জানতে পারেন—শিশুটিকে ধর্ষণ করা হয়েছে। এ নিয়ে তো মামলা হয়েছে। পুলিশ তদন্ত করে সত্যতা পেলে অভিযুক্তকে বিচারের মুখোমুখি করুক।

কুষ্টিয়ার খোকসা উপজেলায় নৈশপ্রহরী ও ব্যবসায়ীদের হাত-পা বেঁধে তিনটি সোনার দোকানসহ পাঁচটি ব্যবসাপ্রতিষ্ঠানে ডাকাতি হয়েছে বলে অভিযোগ উঠেছে।
৯ মিনিট আগে
চুরির অপবাদে ময়মনসিংহের ভালুকায় সুজনকে পিটিয়ে আহত করেন কয়েকজন ব্যক্তি। এতে অচেতন হয়ে পড়লে সিএনজিচালিত অটোরিকশায় করে এনে তাঁকে ফেলা রাখা হয় গাজীপুরের শ্রীপুরের একটি ময়লার স্তূপে। সেখানে স্থানীয়রা তাঁকে দেখতে পেয়ে মাথায় পানি ঢেলে জ্ঞান ফেরানোর চেষ্টা করেন। তবে শেষ রক্ষা হয়নি।
১২ মিনিট আগে
রাজশাহীতে পদ্মা নদীর পানি বাড়ায় চর ও তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যায় রাজশাহী পয়েন্টে পানি বিপৎসীমার ১ দশমিক ৩৮ মিটার নিচে ছিল। নগরের শ্রীরামপুর, পঞ্চবটি এবং পবা, বাঘা ও গোদাগাড়ীর চরাঞ্চলের নিম্নভূমিতে পানি ঢুকেছে।
১৯ মিনিট আগে
ইতালির ভেনিসে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলা ও তাঁকে লাঞ্ছিত করার অভিযোগে গভীর ক্ষোভ ও নিন্দা জানিয়েছে নাগরিক সংগঠনের প্রতিনিধিরা। একই সঙ্গে ঘটনার বিষয়ে ইতালির সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে বাঁধনকে প্রয়োজনীয় কনস্যুলার ও আইনি সহায়তা দেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।
২০ মিনিট আগে