
ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্তে চোরাচালানবিরোধী অভিযানকালে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) টহল দলের ওপর সংঘবদ্ধ চোরাকারবারিদের হামলার ঘটনা ঘটেছে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবির গুলিতে এক চোরাকারবারি নিহত এবং একজন বিজিবি সদস্য আহত হয়েছেন।
আজ সোমবার ভোর ৫টা ৪৫ মিনিটের দিকে উপজেলার তেলিখালী বিওপির আওতাধীন জলজলিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
৩৯ বিজিবি ব্যাটালিয়নের পাঠানো বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত চোরাচালানবিরোধী অভিযানে কিছু পণ্য আটক করে বিজিবির টহল দল। পরে আটককৃত পণ্য নিয়ে ফেরার পথে সংঘবদ্ধ চোরাকারবারিরা লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে বিজিবি সদস্যদের ওপর চড়াও হয় এবং হামলা চালায়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রথমে মৌখিকভাবে সতর্ক করার পর সতর্কতামূলক ফাঁকা গুলিবর্ষণ করা হয়। তবে হামলা অব্যাহত থাকলে আত্মরক্ষার্থে বিজিবি সদস্যরা পুনরায় গুলি চালান। এতে এক চোরাকারবারি গুলিবিদ্ধ হন। পরে তাঁকে উদ্ধার করে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় সরকারি কাজে বাধা দেওয়া এবং বিজিবি সদস্যদের ওপর হামলার অভিযোগে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)। সীমান্তে চোরাচালান প্রতিরোধ ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে তাদের নিয়মিত টহল ও অভিযান অব্যাহত রয়েছে।

রাজশাহীতে একটি বাড়ি থেকে বেলী রাণী (৭০) নামের এক বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তাঁকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ। এ নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য বাড়ির গৃহকর্মীসহ তিনজনকে থানায় নেওয়া হয়েছে।
৬ মিনিট আগে
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদ ও ইসলামিক কমপ্লেক্সের দানবাক্সে জমা হওয়া সোনা, রূপা ও বৈদেশিক মুদ্রার গণনা ও ওজন নির্ধারণ শুরু হয়েছে। প্রায় সাড়ে ছয় বছর পর আজ সোমবার সকাল ৯টা থেকে জেলা প্রশাসকের কার্যালয়ের ট্রেজারিতে সংরক্ষিত এসব মূল্যবান সামগ্রী বের করা হয়।
৪৪ মিনিট আগে
চট্টগ্রামের আনোয়ারায় প্রেমের সম্পর্ক থেকে বিয়ের চার মাসের মাথায় ফারিয়া সুলতানা ইমতি (১৮) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার দুপুরে উপজেলার বৈরাগ ইউনিয়নের পূর্ব বৈরাগ এলাকার আমিরের বাড়িতে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
আজ সোমবার সকাল সাড়ে ১০টার পর এই হামলা চালানো হয় বলে জানান জাপা চেয়ারম্যানের প্রেস সচিব শৌর্য দীপ্ত সূর্য। তিনি বলেন, ‘উত্তরা ৭ নম্বর সেক্টরে ১০০-১৫০ লোক এসে হামলা করে। আমরা পুলিশকে ইনফর্ম করেছি। পুলিশ এখানে এসেছে।’
১ ঘণ্টা আগে