
চট্টগ্রাম নগরের চকবাজারে একটি বাসায় স্বর্ণালংকার চুরির ঘটনায় চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে হাটহাজারী উপজেলার একটি জুয়েলারি দোকান থেকে চুরি হওয়া সেসব সোনা গলিয়ে তৈরি ১২টি আংটি, ৬ জোড়া কানের দুল ও দুটি সোনার চেইন উদ্ধার করা হয়েছে।
গতকাল শনিবার বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে বায়েজিদ বোস্তামী থানার ড্রিমল্যান্ড আবাসিক এলাকায় অভিযান চালিয়ে প্রথমে চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয় বলে জানায় পুলিশ।
গ্রেপ্তার দুজন হলেন মো. রহমত ওরফে হাসান (২৯) ও সাজ্জাদ হোসেন ওরফে অর্পূ (২৭)। রোববার নগর পুলিশের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়।
নগর পুলিশের মুখপাত্র সহকারী কমিশনার আমিনুর রশীদ বলেন, গত ২৬ জুলাই চকবাজার থানার ডিসি রোডের কালাম কলোনির হক ম্যানশনের একটি বাসার তালা ভেঙে প্রায় ৬ ভরি স্বর্ণালংকার চুরি করে একটি সংঘবদ্ধ চোর চক্র। চুরি যাওয়া সোনার আনুমানিক বাজারমূল্য ১২ লাখ টাকা।
এ ঘটনায় চকবাজার থানায় মামলা হওয়ার পর এসআই মো. গিয়াস উদ্দিনের নেতৃত্বে তদন্ত শুরু হয়। তদন্তে ঘটনাস্থল ও আশপাশের এলাকার শতাধিক সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে রহমত ও সাজ্জাদকে শনাক্ত করা হয়।
এরপর অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তারের পর হাটহাজারীর আমান বাজারের বিএন জুয়েলার্সে অভিযান চালানো হয়। সেখানে তাঁদের দেওয়া তথ্য অনুযায়ী চোরাই সোনা গলিয়ে তৈরি ১২টি আংটি, ৬ জোড়া কানের দুল ও দুটি সোনার চেইন উদ্ধার করা হয়।
এ ছাড়া দোকানটি থেকে রহমতের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং সোনা কেনাবেচা সংক্রান্ত রেজিস্ট্রারের একটি পাতা জব্দ করা হয়েছে। গ্রেপ্তারের পর আজ রোববার আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।

ঋণের প্রলোভন দেখিয়ে চট্টগ্রামের আনোয়ারায় শত শত গ্রাহকের কাছ থেকে প্রায় কোটি টাকা নিয়ে উধাও হয়ে গেছে ‘ফ্রেন্ডস অব ডিসাবেল সোসাইটি’ নামে একটি সংস্থা। সংস্থাটির সদস্য হতে ১ হাজার ২০০ টাকা এবং ঋণের জন্য জামানত নেওয়া হতো। তিন লাখ টাকা ঋণের বিপরীতে ২০ হাজার টাকা জমা নেওয়ারও অভিযোগ করেছেন গ্রাহকেরা।
৪ মিনিট আগে
শিশুটির বাবা সেলিম সরদার কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘গতকাল সন্ধ্যায় আমার মায়ের সঙ্গে আবু আলমের সঙ্গে ঝগড়া হয়। রাতে মা আমাকে বিষয়টি জানান। শনিবার সকালে বাজার থেকে এসে দেখি, আমার সন্তান নেই। আমার অবুঝ ছেলেকে ওরা হত্যা করেছে। আমি এই ঘটনার বিচার চাই।’
১০ মিনিট আগে
বাগেরহাটের সুন্দরবনে কয়লাবাহী লাইটার জাহাজের ধাক্কায় নিখোঁজ জেলে মোস্তফা মাঝির মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার দুপুরে মোংলার পশুর নদীর ইন্দুরকোলা নামক স্থান থেকে ভাসমান অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
১১ মিনিট আগে
সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রির অভিযোগে সিরাজগঞ্জের রায়গঞ্জে দুটি প্রতিষ্ঠানকে মোট ১৩ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ শনিবার বেলা আড়াইটার দিকে উপজেলার সলঙ্গা বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
১৫ মিনিট আগে