শরীয়তপুরে বিবাহবহির্ভূত সম্পর্ক ও প্রতারণার অভিযোগ এনে এক নারীর (৩৫) চুল কেটে, মুখে কালি মেখে এবং গলায় জুতার মালা পরিয়ে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে।
শনিবার (১৩ জুন) সকাল ১০টার দিকে শরীয়তপুর পৌরসভার উত্তর পালং শাবনুর মার্কেট এলাকায় এই ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ওই নারীকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী নারী শরীয়তপুর পৌরসভার উত্তর পালং শাবনুর মার্কেট এলাকার বাসিন্দা। তাঁর দুটি সন্তান রয়েছে। স্বামী তিন বছর ধরে লিবিয়াপ্রবাসী। দুই সন্তান নিয়ে ঢাকার যাত্রাবাড়ী এলাকায় ভাড়া বাসায় বসবাস করেন এবং মাঝেমধ্যে গ্রামের বাড়ি আসেন।
অভিযোগ রয়েছে, একই এলাকার বাসিন্দা দেলোয়ার দপ্তরির সঙ্গে নারীর টাকাপয়সার লেনদেন এবং বিবাহবহির্ভূত সম্পর্ক আছে। এর জেরে আজ সকালে দেলোয়ার দপ্তরির স্ত্রী ও তাঁর ছেলে-মেয়েরা মিলে ওই নারীকে ধরে এনে মারধর করেন। একপর্যায়ে মাথার চুল কেটে, মুখে কালি মেখে এবং গলায় জুতার মালা পরিয়ে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতন করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ওই নারীকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে।
ভুক্তভোগী নারীর অভিযোগ, ‘দেলোয়ার দপ্তরির সঙ্গে আমার টাকাপয়সার লেনদেন আছে। সে আমার কাছে থেকে তিনবারে সুদে আট লাখ টাকা নিয়েছে। এ বিষয়ে স্ট্যাম্প দলিল করার জন্য ৮ জুন দেলোয়ার দপ্তরি ঢাকায় আমার বাসায় যায় এবং দুই পক্ষ মিলে একটি স্ট্যাম্প দলিল সম্পন্ন করি। আজ সকালে আমি ঢাকা থেকে বাড়ি এলে দেলোয়ার দপ্তরির স্ত্রী আমেনা বেগম, মেয়ে মৌসুমি, ছেলে পলক, বোন রহিমাসহ ১০-১২ জনে মিলে আমাকে ধরে নিয়ে নির্যাতন করে। তারা আমার চুল কেটে, মুখে কালি মেখে এবং গলায় জুতার মালা পরিয়ে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করে। তারা আমার চুল টেনে ছিঁড়ে ফেলে এবং আমার বিশেষ অঙ্গে আঘাত করে। আমি এর সুষ্ঠু বিচার চাই।’
এ বিষয়ে জানতে দেলোয়ার দপ্তরির বাড়ি গিয়ে তাঁকে পাওয়া যায়নি। তাঁর স্ত্রী আমেনা বেগম বলেন, ‘সে একজন খারাপ মহিলা। সে আমার স্বামীর সঙ্গে পরকীয়া করে। আমার স্বামীকে তার বাসায় ডেকে নিয়ে জিম্মি করে আট লাখ টাকা নিয়েছে এই মর্মে জোর করে স্ট্যাম্পে স্বাক্ষর নেয়। আজ তাকে পেয়ে এ বিষয়ে জিজ্ঞাসা করলে সে আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করে। এ কারণে এলাকার লোকজন তার চুল কেটে গলায় জুতার মালা পরিয়ে খুঁটির সঙ্গে বেঁধে রাখে।’
পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, শরীয়তপুর সদরের উত্তর পালং এলাকায় এক নারীর চুল কেটে গলায় জুতার মালা পরিয়ে খুঁটিতে বেঁধে নির্যাতনের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই নারীকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করে। এই ঘটনায় এখনো কেউ মামলা দায়ের করেনি। মামলা হলে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকীকে সিলেট ওয়াসার চেয়ারম্যান পদে নিয়োগ দিয়েছে সরকার। গত রোববার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের পানি সরবরাহ-২ শাখার সিনিয়র সহকারী সচিব মোছা. আকতারুন নেছা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাঁকে এই নিয়োগ...
১৮ মিনিট আগে
হাফিজুল ইসলাম কার্গো ট্রাকে মালামাল নিয়ে আশুলিয়ার দিকে যাচ্ছিলেন। পথে ট্রাকটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে তিনি ঢউর চৌরাস্তা এলাকার একটি গ্যারেজের সামনে গাড়ি থামান। পরে মেকানিককে গাড়ির ত্রুটি দেখানোর সময় হঠাৎ গাড়িটি স্টার্ট হয়ে যায় এবং হাফিজুলের বুকের ওপর উঠে যায়...
২৭ মিনিট আগে
রংপুরের পীরগঞ্জ ও দিনাজপুরের ঘোড়াঘাট সীমান্তবর্তী করতোয়া নদীতে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী নৌকা বাইচ। ‘৭১-এর বিজয়’ ও ‘নয়ন মণি’ দলের অংশগ্রহণে আয়োজিত এ প্রতিযোগিতা দেখতে নদীর দুই পাড়ে জড়ো হন হাজারো দর্শনার্থী। নৌকা বাইচকে ঘিরে সীমান্তবর্তী এলাকায় সৃষ্টি হয় উৎসবের...
৩৩ মিনিট আগে
বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার উলানিয়া (কালীগঞ্জ) ঘাটের ইজারাদার দ্রব্যমূল্য বৃদ্ধির দোহাই দিয়ে লঞ্চ ভেড়ানোর (বার্দিং) ফি এক লাফে দ্বিগুণ বাড়িয়ে দিয়েছেন। এ নিয়ে কয়েক দিন ধরে ঢাকা-কালীগঞ্জ-ইলিশা (ভোলা) নৌপথের এই ঘাটে লঞ্চমালিক ও ইজারাদারের প্রতিনিধিদের মধ্যে চরম বিরোধ দেখা দিয়েছে।
৩৯ মিনিট আগে