জামালপুরের দেওয়ানগঞ্জে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে মনোয়ার হোসেন (২৭) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ শনিবার সকাল পৌনে ৭টার দিকে ঢাকা-দেওয়ানগঞ্জ রেলপথের জামালপুর রেলওয়ে থানার অধীন দেওয়ানগঞ্জ সুগার মিল-সংলগ্ন গাবতলী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত মনোয়ার হোসেন দেওয়ানগঞ্জ উপজেলার গামারিয়া মধ্যপাড়া এলাকার দুদু মিয়ার ছেলে। তিনি রাজধানীর একটি পোশাক কারখানায় কর্মরত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, দেওয়ানগঞ্জ স্টেশন থেকে ছেড়ে আসা ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনে ওঠার চেষ্টা করেন মনোয়ার। এ সময় তাঁর হাত ফসকে গেলে তিনি ট্রেনের নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম জানান, মনোয়ার ঢাকায় পোশাকশ্রমিক হিসেবে কাজ করতেন। ব্রহ্মপুত্র এক্সপ্রেসে করে তাঁর ঢাকায় যাওয়ার কথা ছিল। গাবতলী এলাকায় চলন্ত ট্রেনে ওঠার সময় অসাবধানতাবশত নিচে পড়ে ট্রেনে কাটা পড়ে তিনি মারা যান। এই ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, প্রশাসন পরিচালনায় ব্যর্থতা, গণ-অভ্যুত্থানের প্রত্যাশা বাস্তবায়নে অক্ষমতা এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে বিএনপি সরকার অল্প সময়েই জনসমর্থন হারাতে শুরু করেছে।
১৭ মিনিট আগে
‘ভাই, আমার বাচ্চার জন্য একটু পানি দেন, টাকা দিচ্ছি’—এমন আকুতি শোনা যায় পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের বড়বাড়ি সীমান্তের জিরো লাইনে আটকে থাকা এক ব্যক্তির কণ্ঠে। পাশে থাকা শিশুটি তখন তৃষ্ণায় কাঁদছিল। টানা ৩৮ ঘণ্টার বেশি সময় ধরে সীমান্তে আটকে রয়েছে ১০ জন নারী-পুরুষ ও শিশু।
২২ মিনিট আগে
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটে যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে যাওয়ার ঘটনায় দায়ের করা মামলায় বাসটির চালক, হেলপার ও সুপারভাইজারকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৬ জুন) তাঁদের আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন এসবি সুপার ডিলাক্স পরিবহনের চালক ঝন্টু আলী...
৩০ মিনিট আগে
কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে জংশনে সংঘর্ষে দুই ওসিসহ একাধিক পুলিশ সদস্য আহত এবং রেলওয়ে থানা ও স্টেশনে ভাঙচুরের ঘটনায় দেড় শতাধিক অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে মামলা দায়ের করেছে রেলওয়ে থানা-পুলিশ।
১ ঘণ্টা আগে