Ajker Patrika

সুন্দরগঞ্জে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি 
সুন্দরগঞ্জে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
প্রতীকী ছবি

গাইবান্ধার সুন্দরগঞ্জে বাড়ির পাশে পুকুরের পানিতে ডুবে মো. আবু সাঈদ নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

আজ বুধবার সকালে উপজেলার বেলকা ইউনিয়নের পশ্চিম বেলকা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আবু সাঈদ ওই গ্রামের মো. রেজাউল ইসলামের ছেলে।

স্বজন ও স্থানীয়রা জানান, সকালে শিশুটির মা রান্নার কাজে ব্যস্ত ছিলেন। এ সময় সবার অজান্তে আবু সাঈদ বাড়ির সংলগ্ন প্রতিবেশী নূর হোসেন বেপারীর পুকুরের পানিতে পড়ে যায়। তাকে বাড়িতে না পেয়ে পরিবারের লোকজন আশপাশে খুঁজতে শুরু করেন। এরই একপর্যায়ে স্বজনরা পুকুরের পানিতে আবু সাঈদকে ভাসতে দেখেন। পরে স্থানীয়রা তাকে মৃত অবস্থায় পুকুরের পানি থেকে উদ্ধার করেন।

বেলকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইব্রাহিম খলিলুল্লাহ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বাড়ির পাশে পুকুরের পানিতে ডুবে আবু সাঈদ নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত