
বরিশালে হাত-পা বাঁধা ও পলিথিনে মোড়ানো অবস্থায় অ্যাসিডদগ্ধ এক অন্তঃসত্ত্বা নারীকে জীবিত উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার ভোরে বরিশাল মেট্রোপলিটন এলাকার বন্দর থানার তালুকদারহাট এলাকা থেকে তাঁকে উদ্ধার করা হয়।
বন্দর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) দেলোয়ার হোসেন আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, উদ্ধার হওয়া নারীর নাম মারিয়া বেগম (২৩)। তিনি তিন মাসের অন্তঃসত্ত্বা। স্বামীর নাম মশিউর। তাঁদের শ্বশুরবাড়ি ভোলায় হলেও মারিয়ার বাবার বাড়ি বরিশাল নগরীর দপদপিয়া গ্যাসটারবাইন এলাকায়। বর্তমানে তিনি শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় জড়িতদের শনাক্তে তদন্ত শুরু হয়েছে বলেও জানায় পুলিশ।
হাসপাতাল সূত্র জানায়, ভুক্তভোগীর শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। তাঁর শরীরে অ্যাসিডদগ্ধের আলামত রয়েছে এবং চিকিৎসার জন্য বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চলমান।
বন্দর থানার উপপরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম বলেন, ভোরে তালুকদারহাট এলাকার কিছু ব্যবসায়ী সড়কের পাশে পলিথিনে মোড়ানো অবস্থায় ওই নারীকে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

বগুড়া জেলা পুলিশের বিভিন্ন বিল-ভাউচারে জালিয়াতির নতুন তথ্য সামনে এসেছে। এই জালিয়াতির ঘটনায় গঠন করা তদন্ত কমিটি সূত্রে জানা গেছে, ভুয়া টিএ বিল তৈরি করে সরকারি অর্থ আত্মসাতের পরিমাণ ইতিমধ্যে তিন কোটি টাকা ছাড়িয়েছে। এ ঘটনায় বগুড়া জেলা পুলিশের সাবেক ও বর্তমান কর্মরত প্রায় ৩০ সদস্যের নাম তদন্তে এসেছে।
২ মিনিট আগে
কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদের ডান তীর রক্ষা বাঁধের চারটি পৃথক স্থানে প্রায় ২০০ মিটার অংশে ধস দেখা দিয়েছে। গত বৃহস্পতিবার রাতে উপজেলার কাঁচকোল বাজার ও পুঁটিমারি এলাকার মাঝামাঝি স্থানে বাঁধে নতুন করে ৩৫ মিটার ধস সৃষ্টি হয়।
২২ মিনিট আগে
বিদ্যালয়ের মাঠের উত্তর দিকে একতলা ভবন। পূর্ব পাশে আরেকটি দোতলা ভবন। মাত্র ৫২ শতক জমির ওপর দুটি ভবন নির্মাণের কারণে বিদ্যালয়ের খেলার মাঠটি ছোট হয়ে গেছে। গত সোমবার কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার আড়াইবাড়িয়া ইউনিয়নের কাওনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই চিত্র দেখা যায়।
৪২ মিনিট আগে
বরিশাল নগরের দপদপিয়া সেতুর মাঝামাঝি পৌঁছালে শুরু হয় খানাখন্দ। একটি সেতুর ওপর যে বড় বড় গর্ত হয়েছে, স্থানীয়দের ভাষায়, ‘এটা নজিরবিহীন।’ তবে শুধু সেতুতে নয়, সেতুর পর থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) জিরো পয়েন্ট পর্যন্ত রয়েছে এমন বড় বড় গর্ত। এতে বাড়ছে দুর্ঘটনা।
১ ঘণ্টা আগে