রাজধানীর তুরাগ এলাকার নলভোগ কবরস্থানের সামনে রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন। তাঁর নাম হাসান আলী (৪৮)। বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনার হয়। সেখানে জরুরি বিভাগে চিকিৎসক রাত ১২টার দিকে হাসান আলীকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালে মৃত হাসান আলীর রুমমেট মো. আকরাম হোসেন জানান, হাসানের বাড়ি পিরোজপুর সদর উপজেলার উদয়কাঠি গ্রামে। তাঁর বাবার নাম আব্দুস সোবহান। তুরাগ নলভোগ এলাকায় থাকতেন এবং একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন।
তিনি আরও জানান, সন্ধ্যার দিকে বাসা থেকে বের হয়ে বাজার করতে যাচ্ছিলেন হাসান আলী। নলভোগ কবরস্থানের সামনে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল ধাক্কায় গুরুতর আহত হন তিনি। তাঁকে প্রথমে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান জানান, হাসান আলীর মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনাটি তুরাগ থানা-পুলিশ তদন্ত করছে।

চট্টগ্রামের কর্ণফুলী নদী তলদেশের টানেল সংযোগ সড়কের জন্য অধিগ্রহণ করা ৩৫০ বছরের পুরোনো একটি কেন্দ্রীয় জামে মসজিদ ও কবরস্থান আইন অনুযায়ী স্থানান্তর ও পুনর্নির্মাণের নির্দেশ দিয়েছেন আদালত। সড়ক ও জনপথ (সওজ) কর্তৃপক্ষকে জমি বরাদ্দ ও স্থাপনাটি পুনর্নির্মাণের আদেশ দিয়ে এই রায় ঘোষণা করা হয়...
২৬ মিনিট আগে
কুমিল্লার ব্রাহ্মণপাড়ার চান্দলা করিম বক্স হাইস্কুল অ্যান্ড কলেজে এইচএসসি প্রথম বর্ষের ভর্তি ফরমে শেখ মুজিবুর রহমানের ছবি, ‘মুজিব শতবর্ষ’ লোগো এবং বিগত আওয়ামী লীগ সরকারের আমলের রাজনৈতিক স্লোগান ও লোগো ব্যবহার করে ভর্তি কার্যক্রম চালানোর অভিযোগ উঠেছে।
২৯ মিনিট আগে
মালয়েশিয়ায় অনুষ্ঠিত একটি আন্তর্জাতিক রোবোটিকস প্রতিযোগিতায় তথ্যপ্রযুক্তি ও রোবোটিকস ক্যাটাগরিতে প্রথম স্থান অধিকার করে স্বর্ণপদক জয় করেছে বাংলাদেশের দুই শিক্ষার্থী। বিজয়ী দুই উদ্ভাবক চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার কেএফটি কলেজিয়েট স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী মো. সামিউ ইমাম স্পর্শ...
১ ঘণ্টা আগে
খুলনা নগরীতে মনি খান নামে এক বিউটিশিয়ানের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৩ সেপ্টেম্বর) সোনাডাঙ্গা থানা-পুলিশ নগরীর করিমনগর মসজিদ লেনের একটি বাসা থেকে তাঁর মরদেহ উদ্ধার করে। তিনি হোসাইন রশিদ খানের স্ত্রী।
১ ঘণ্টা আগে