
পুলিশের হয়রানিমূলক মামলা, অটোরিকশার কাগজপত্র নবায়নে সুযোগ না দেওয়া এবং বিভিন্ন কাজে গাড়ি ব্যবহার করে ভাড়া না দেওয়ার অভিযোগে চাঁদপুরের মতলব উত্তরে সিএনজিচালিত অটোরিকশা চলাচল বন্ধ রেখেছেন চালক ও মালিকেরা।
আজ রোববার (২৩ আগস্ট) সকাল থেকে উপজেলার বিভিন্ন রুটে অটোরিকশা চলাচল বন্ধ রেখে কর্মবিরতি পালন করছেন তাঁরা। এতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রী, পথচারী, চাকরিজীবী ও শিক্ষার্থীরা। গন্তব্যে যেতে বিকল্প যানবাহনে বাড়তি ভাড়া গুনতে হচ্ছে তাঁদের।
বিক্ষুব্ধ অটোরিকশাচালক সিরাজ মিয়া বলেন, সরকারি বা প্রশাসনিক জরুরি কাজের কথা বলে পুলিশ প্রায়ই সিএনজিচালিত অটোরিকশা নিয়ে যায়। কিন্তু কাজ শেষে চালকদের কোনো ভাড়া বা জ্বালানি খরচ দেওয়া হয় না। এসব হয়রানির প্রতিবাদে তাঁরা কর্মবিরতিতে যেতে বাধ্য হয়েছেন।
চালক মানিক মিয়া বলেন, ‘অনটেস্ট গাড়ির কাগজপত্র করার কোনো সুযোগ দেওয়া হচ্ছে না। বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকা সত্ত্বেও ট্রাফিক ও থানা-পুলিশ অন্যায়ভাবে মামলা দিচ্ছে। কোনো কারণে গাড়ির কাগজপত্র জব্দ করা হলে সেগুলো নবায়ন বা ছাড়িয়ে নেওয়ার ক্ষেত্রেও প্রয়োজনীয় সময় ও সুযোগ দেওয়া হচ্ছে না।’
মতলব উত্তর অটোরিকশাচালক ও মালিক সমিতির সভাপতি আব্দুল আউয়াল ফরাজী বলেন, ‘আমরা নিয়ম মেনে সড়কে গাড়ি চালাতে চাই। কিন্তু বৈধ কাগজপত্র ও লাইসেন্স থাকা সত্ত্বেও যেভাবে মামলা দেওয়া হচ্ছে এবং ডিউটির নামে গাড়ি নিয়ে ভাড়া দেওয়া হচ্ছে না, তাতে আমাদের জীবিকা নির্বাহ করা কঠিন হয়ে পড়েছে।’ তিনি আরও বলেন, তাঁদের দাবিগুলো মেনে না নেওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে।
তবে পুলিশের বিরুদ্ধে তোলা হয়রানির অভিযোগ অস্বীকার করেছেন মতলব সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) জাবীর হুসনাইন সানীব। তিনি বলেন, ‘আমরা কেন তাঁদের হয়রানি করতে যাব? আমরা শুধু ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী আইন বাস্তবায়ন করছি।’

রাজধানীর গুলিস্তান-যাত্রাবাড়ী ফ্লাইওভার (উড়ালসড়ক) যানজট কমানোর বদলে যানজটের নতুন কেন্দ্র হয়ে উঠেছে। অনেক দিন ধরে ফ্লাইওভারের টোল প্লাজা, ওঠার র্যাম্প, সংযোগ সড়ক এবং আশপাশের বাস টার্মিনাল ঘিরে যান চলাচলে জটিলতা তৈরি হচ্ছে। এই পরিস্থিতির সমাধান করতে ফ্লাইওভারটি টোলমুক্ত করা, নিচের সড়ক প্রশস্ত...
৪ ঘণ্টা আগে
টিকিট উধাওয়ের বিষয়টি নিয়ে আজ বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন চলচ্চিত্র নির্মাতা ও চিত্রনাট্যকার আশফাক নিপুন। স্ট্যাটাসে তিনি উল্লেখ করেছেন, সেজো মামা, মামী আর মামাতো বোন এই পূজার ছুটিতে কক্সবাজার ঘুরে আসতে চান। যেহেতু লং জার্নিতে বয়স এবং স্বাস্থ্যের কারণে মামার পক্ষে টানা...
৫ ঘণ্টা আগে
কিশোরগঞ্জের ইটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের সঙ্গে সম্পৃক্ততার তথ্য গোপন করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কমিটিতে গুরুত্বপূর্ণ পদ নেওয়ার অভিযোগে দুই নেতাকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে দলটি। বহিষ্কৃত দুই নেতা হলেন ইটনা উপজেলার ৬ নম্বর বড়িবাড়ি ইউনিয়ন এনসিপির আহ্বায়ক মো. হুমায়ুন কবির...
৬ ঘণ্টা আগে
বাংলাদেশের ঐতিহ্যবাহী রিকশা পেইন্টিংকে বিশ্বমঞ্চে আরও অনন্য ও মর্যাদাপূর্ণভাবে তুলে ধরতে ইউনেসকো ও উইন্ডমিল অ্যাডভার্টাইজিং লিমিটেডের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে। আজ বুধবার ঢাকায় ইউনেসকোর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষর করা হয়।
৬ ঘণ্টা আগে