
সিলেটের ওসমানীনগরে তেলবাহী ট্রাকের সংঘর্ষে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে নিহত চারজনের পরিচয় পাওয়া গেছে। নিহতদের মধ্যে একই পরিবারের তিনজন—স্বামী, স্ত্রী ও তাঁদের পাঁচ বছর বয়সী মেয়ে। এ ঘটনায় সিএনজিচালিত অটোরিকশার চালকও নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।
আজ শনিবার বেলা আড়াইটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগর উপজেলার ব্রাহ্মণগ্রাম এলাকার মাদানী সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলো সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার শ্রীরামশী গ্রামের মৃত গফুর মিয়ার ছেলে নিয়ামত আলী (৪৫), তাঁর স্ত্রী উসুফা বেগম (৩০), তাঁদের মেয়ে আয়শা আক্তার (৫) এবং সিএনজিচালিত অটোরিকশার চালক সিলেটের ওসমানীনগর উপজেলার শেরপুরের মো. ফরিদ মিয়ার ছেলে লালন মিয়া (২৬)।
নিহত নিয়ামত আলীর ভাই গাজীরুল ইসলাম বলেন, পরিবারের সদস্যদের নিয়ে সিলেট থেকে জগন্নাথপুর উপজেলার শ্রীরামশী গ্রামের বাড়িতে ফিরছিলেন তাঁর ভাই। দুর্ঘটনায় নিয়ামত আলী, তাঁর স্ত্রী উসুফা বেগম ও তাঁদের মেয়ে আয়শা আক্তার নিহত হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সিলেট থেকে ঢাকাগামী তেলবাহী ট্রাক ওসমানীনগরের ব্রাহ্মণগ্রাম (কসরতল) এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এতে অটোরিকশায় থাকা শিশুসহ চারজন নিহত হয়।
শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান নিহতদের পরিচয় শনাক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আহত ব্যক্তিরা ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। দুর্ঘটনায় জড়িত তেলবাহী ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে এর চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
এর আগে, ৭ আগস্ট সকালে সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগরে ইউনিক পরিবহন ও বেঙ্গল পরিবহনের দুটি বাসের সংঘর্ষে নয়জন নিহত হন। এর মাত্র দুই সপ্তাহের ব্যবধানে একই উপজেলায় ফের সড়ক দুর্ঘটনায় চারজনের মৃত্যু হলো।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে রেলওয়ের কর্মচারীর হামলার প্রতিবাদে রাজশাহী রেলস্টেশনে ভাঙচুর ও রেললাইনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। এ ঘটনায় রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) চার সদস্যকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ...
৬ মিনিট আগে
ঢাকার সাভারে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাসের কয়েকটি আসনের অংশবিশেষ পুড়ে গেছে। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস।
৯ মিনিট আগে
দিনাজপুরের ফুলবাড়ীতে শীতকালীন আগাম জাতের বিভিন্ন সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। উপজেলার ফসলের মাঠ এখন ফুলকপি, বাঁধাকপি, টমেটো, শিম, মুলা, শসা, গাজর, পালং, বরবটিসহ নানা জাতের শাকসবজির গাছে ভরে উঠেছে। মৌসুমের তুলনায় আগাম সবজিতে দাম বেশি পাওয়ার আশা করছেন তাঁরা।
৬ ঘণ্টা আগে
রাজধানীর শেরেবাংলা নগরের আত্মহত্যায় প্ররোচনার মামলায় জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তাঁর প্রথম স্ত্রী মাকসুদা বেগমকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।
৭ ঘণ্টা আগে