
নরসিংদীতে চাঁদাবাজি ও মাদকবিরোধী অভিযানে কঠোর অবস্থান নিয়ে আলোচনায় আসা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শামীম আনোয়ারকে জেলা পুলিশ থেকে সরিয়ে সিআইডিতে বদলি করা হয়েছে।
গতকাল সোমবার (১৬ মার্চ) বিকেলে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলির কথা জানানো হয়।
দায়িত্ব পালনের সময় শামীম আনোয়ার একের পর এক অভিযানের মাধ্যমে নরসিংদীর চাঁদাবাজি ও মাদক সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর অবস্থান নেন। তাঁর এমন তৎপরতায় ব্যবসায়ী, পরিবহনশ্রমিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে স্বস্তি ফিরে আসে। তবে ২০২৫ সালের ৪ অক্টোবর চাঁদাবাজদের বিরুদ্ধে অভিযান পরিচালনার সময় তিনি হামলার শিকার হয়ে গুরুতর আহত হন। এ ঘটনায় দেশব্যাপী প্রতিবাদের ঝড় ওঠে, যা একজন পুলিশ কর্মকর্তার ক্ষেত্রে বিরল দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হয়।
শুধু তা-ই নয়, সম্প্রতি এক কিশোরী ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি নুর মোহাম্মদ ওরফে নুরাকে ভারতে পালানোর সময় ধাওয়া করে গ্রেপ্তার করে তিনি ব্যাপক প্রশংসা কুড়ান। এর আগে পলাশে নারীযাত্রী ধর্ষণের ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যেই প্রধান আসামিকে গ্রেপ্তার করে তিনি তাঁর দক্ষতার প্রমাণ দেন। পেশাগত জীবনের আগের সময়গুলোয়ও সাহসিকতার স্বাক্ষর রেখেছেন শামীম আনোয়ার।
নরসিংদীতে দায়িত্ব পালনকালে তাঁর একটি বক্তব্য বিশেষভাবে আলোচিত হয়—‘নরসিংদীর ডিকশনারি থেকে চাঁদাবাজি শব্দটি মুছে ফেলতে চাই।’ দুর্নীতিবাজ পুলিশ সদস্যদের বিরুদ্ধেও কঠোর অবস্থানের কথা জানান তিনি।

ধর্মীয় রীতিনীতিসহ সামাজিকভাবে ধুমধাম করে হয়েছে বিয়ে। গায়েহলুদ, নাচ-গান, বরযাত্রীসহ পালন করা হয়েছিল বিয়ের সকল রীতি। অথচ কোনো বিয়েই হয়নি বলে দাবি করে বসেছেন কনে ও তাঁর পরিবার। উল্টো অপহরণের পর ধর্ষণের অভিযোগ এনে দায়েরকৃত মামলায় কারাগারে যেতে হয়েছে রুমন খন্দকার (২০) নামে এক তরুণকে।
২০ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে একটি গরুর নাম ‘বাকশাল’ রেখে সেটি জবাই করে ভোজের আয়োজন করা হয়েছে। আজ শনিবার দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে এ ভোজ অনুষ্ঠিত হয়।
২৩ মিনিট আগে
নীলফামারীর ডিমলা থানায় দায়িত্ব পালনকালে ডিউটি অফিসারের কক্ষের ছাদের পলেস্তারা খসে এক সহকারী উপপরিদর্শক (এএসআই) আহত হয়েছেন। এ সময় পলেস্তারা পড়ে কক্ষে থাকা সরকারি একটি ডেস্কটপ কম্পিউটারও ভেঙে নষ্ট হয়ে গেছে...
২৭ মিনিট আগে
নরসিংদীর পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদল নেতা ইব্রাহিম আল মাসুম হত্যা মামলার প্রধান আসামিসহ পাঁচজনকে কক্সবাজার থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৫ আগস্ট) সকালে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল-মামুন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।
২৯ মিনিট আগে