
নীলফামারীর ডিমলা থানায় দায়িত্ব পালনকালে ডিউটি অফিসারের কক্ষের ছাদের পলেস্তারা খসে এক সহকারী উপপরিদর্শক (এএসআই) আহত হয়েছেন। এ সময় পলেস্তারা পড়ে কক্ষে থাকা সরকারি একটি ডেস্কটপ কম্পিউটারও ভেঙে নষ্ট হয়ে গেছে।
গতকাল শুক্রবার রাত ১২টার দিকে ডিমলা থানার ডিউটি অফিসারের কক্ষে এ ঘটনা ঘটে। আহত পুলিশ কর্মকর্তা মো. মসলিম উদ্দিন ডিমলা থানায় এএসআই পদে কর্মরত।
পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার রাতে ডিউটি অফিসার হিসেবে কক্ষে নিজের টেবিলে বসে দাপ্তরিক কাজ করছিলেন এএসআই মসলিম উদ্দিন। এ সময় হঠাৎ ছাদের বড় একটি অংশের পলেস্তারা খসে তাঁর টেবিলের ওপর পড়ে। এতে তাঁর কাঁধে আঘাত লাগে। পরে সহকর্মীরা তাঁকে উদ্ধার করে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
ঘটনার বর্ণনা দিয়ে আহত এএসআই মো. মসলিম উদ্দিন বলেন, ‘ডিউটি অফিসার হিসেবে টেবিলে বসে দায়িত্ব পালন করছিলাম। হঠাৎ করেই ছাদের পলেস্তারা খসে গায়ের ওপর পড়ে। এতে কাঁধে আঘাত পেয়েছি। ঘটনার সময় পলেস্তারা পড়ে থানায় ব্যবহৃত সরকারি কম্পিউটারটিও পুরোপুরি ভেঙে নষ্ট হয়ে গেছে।’
ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার পরপরই ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও পুলিশ সুপারকে বিষয়টি জানানো হয়েছে। তাঁরা বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়েছেন। আশা করা হচ্ছে, দ্রুতই থানার সংস্কারকাজ শুরু হবে।

আবদুস সালাম বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ‘ক্লিন সিটি, গ্রিন সিটি’ ভিশনের কথা উল্লেখ করে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় পরিচ্ছন্নতা নিশ্চিত করতে ২০০টি ডাস্টবিন দেওয়া হয়েছে। প্রয়োজন হলে আরও ডাস্টবিন দেওয়া হবে।
৩৫ মিনিট আগে
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযানে আলোচিত দুই কিশোর গ্যাং ‘র’ ও ‘ক্রাইম সেটআপের’ চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে হত্যা, ছিনতাই, মাদকসহ একাধিক মামলার আসামিও রয়েছেন।
১ ঘণ্টা আগে
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় স্থানীয় বিএনপি ও জিয়া পরিষদের দুই নেতার বিরোধের জেরে সংঘর্ষ হয়েছে। এতে বিএনপি নেতা ও তাঁর স্ত্রীসহ তিনজন আহত হয়েছেন। আহতরা সবাই বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। গতকাল শুক্রবার রাত ৮টার পর উপজেলার রুকিন্দীপুর ইউনিয়নের চক রোয়াইড গ্রামের....
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক নারী শিক্ষার্থীকে মোবাইল ফোনে কল করে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে টাঙ্গাইলের এক যুবককে পুলিশে দিয়েছেন শিক্ষার্থীরা। গতকাল শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে রাবি রেলস্টেশন এলাকায় তাঁকে আটক করা হয়। এ সময় ওই যুবককে মারধরও করা হয়। পরে আজ শনিবার ভোর সাড়ে ৫টার দিকে....
১ ঘণ্টা আগে