
ঠাকুরগাঁওয়ে পৃথক অভিযান চালিয়ে চোলাই মদ, ইয়াবা বড়ি ও নগদ টাকাসহ চারজনকে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) ও থানা-পুলিশ। আজ বুধবার ঠাকুরগাঁও আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গতকাল রাতে জেলার রুহিয়া ও সদর থানা এলাকায় এসব অভিযান পরিচালিত হয়।
পুলিশ জানায়, গতকাল রাতে রুহিয়া থানার ঢোলারহাট বাজার এলাকায় অভিযান চালিয়ে ফুলমতী হাসদা (৫০), মহাদেব চন্দ্র বর্মণ (২৫) ও ১৭ বছরের এক কিশোরকে আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ২১ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। যার বাজারমূল্য প্রায় সাড়ে ১০ হাজার টাকা।
একই রাতে অন্য একটি অভিযানে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) শিবগঞ্জ বাজারের একটি পানের দোকান থেকে মো. নূর ইসলামকে (৩৩) আটক করে। পরে তাঁর দোকান তল্লাশি করে ৬০টি ইয়াবা বড়ি ও মাদক বিক্রির নগদ ৭৬ হাজার ৬৫০ টাকা জব্দ করা হয়। আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা হয়েছে।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী বলেন, ‘পানের দোকানের আড়ালে ইয়াবা ও নগদ টাকাসহ আসামিকে আটক করে তাঁর বিরুদ্ধে মামলা করা হয়েছে। আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।’

চট্টগ্রাম নগরের সিটি গেট পুলিশ চেকপোস্টে একটি দূরপাল্লার বাস থেকে ব্যাগ উদ্ধারের ঘটনায় রহস্য তৈরি হয়েছে। পুলিশ প্রথমে ব্যাগ উদ্ধারের বিষয়টি অস্বীকার করলেও সিসিটিভি ফুটেজ ও সংশ্লিষ্টদের বক্তব্যে ব্যাগটি পুলিশের জিম্মায় নেওয়ার তথ্য পাওয়া গেছে।
৩ ঘণ্টা আগে
চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনে দফায় দফায় টাকা ঢালার পরও এই রুটে ট্রেনের গতি আটকে দোহাজারী অংশে। দোজাহারী থেকে কক্সবাজার পর্যন্ত ট্রেনের গতি ঘণ্টায় ৮০ কিলোমিটার। অথচ চট্টগ্রাম থেকে দোহাজারী অংশে গতি মাত্র ১০ থেকে ৩০ কিলোমিটার। এর মধ্যেই আবার পাহাড়তলী-চট্টগ্রাম-দোহাজারী ৬২ কিলোমিটার রেললাইন...
৪ ঘণ্টা আগে
স্থানীয় মাটি ও আবহাওয়া সহনশীল মানসম্পন্ন বীজ, চারা, কলম উৎপাদনের পর তা সুলভ মূল্যে কৃষকের মাঝে সরবরাহের কথা থাকলেও উল্টো ঘটছে পার্বত্য জেলা রাঙামাটির বনরূপা হর্টিকালচার সেন্টারে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পরিচালিত কেন্দ্রটির উপপরিচালক (ডিডি) মো. মাহবুবুর রশীদ চারা উৎপাদন না করে বাইরের জেলার...
৫ ঘণ্টা আগে
রংপুরের গঙ্গাচড়ায় বিএনপির দুই নেতার বিরুদ্ধে বেতগাড়ী একরামিয়া বহুমুখী ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার জমি বন্ধক রেখে ৫০ লাখ টাকা আত্মসাৎ ও জমি ভোগদখলের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গঠিত তদন্তে কমিটির প্রতিবেদন এখনো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জমা হয়নি বলে জানা গেছে।
৫ ঘণ্টা আগে