রাজধানীর যাত্রাবাড়ীর দয়াগঞ্জে মাদকদ্রব্য হেরোইন দখলে রাখার দায়ে দুজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ সোমবার ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মোহাম্মদ মঈন উদ্দীন চৌধুরী এ মামলার রায় দেন।
দণ্ডাদেশপ্রাপ্ত দুজন হলেন মো. ইমরান ও মো. রবিন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অপর আসামি এক নারীকে খালাস দেওয়া হয়েছে।
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই আসামিকে ২০ হাজার টাকা করে জরিমানাও করা হয়েছে। জরিমানা দিতে ব্যর্থ হলে তাঁদের আরও তিন মাস কারাভোগ করতে হবে বলে রায়ে বলা হয়েছে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পিপি জহিরুল ইসলাম (কাইয়ুম) জানান, রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। রায় শেষে সাজা পরোয়ানা দিয়ে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।
মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১৯ সালের ২৩ জানুয়ারি রাত ১০টার দিকে পুলিশ দয়াগঞ্জে হেরোইন বিক্রির তথ্য পেয়ে অভিযান চালিয়ে ইমরান ও রবিনকে আটক করে। অপর দুই নারী মাদক কারবারি পালিয়ে যান। ইমরান ও রবিনের দেহ তল্লাশি করে ১১৮ গ্রাম হেরোইন উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় ওই দিনই যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক বিল্লাল হোসেন জনি ওই দুজন ও পালিয়ে যাওয়া দুই নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। তদন্ত শেষে একই বছরের ২৩ এপ্রিল ইমরান, রবিন ও পালিয়ে যাওয়া এক নারীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। অপর নারীর বিরুদ্ধে অভিযোগের সত্যতা না পাওয়ায় তাঁকে মামলা থেকে অব্যাহতির সুপারিশ করা হয়।

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ তদন্ত করতে গিয়ে উপসহকারী প্রকৌশলী তরিকুল ইসলাম মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। আজ সোমবার (১৩ এপ্রিল) দুপুরে উপজেলার শিবপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
রামুতে কালু বড়ুয়া (৬৫) নামের এক বৃদ্ধকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে। আজ সোমবার ভোরে উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের পূর্ব মেরংলোয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় টাম্বু বড়ুয়া নামের এক যুবক ছুরিসহ পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন।
১ ঘণ্টা আগে
শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের পুরো প্যানেল নির্বাচন ছাড়াই জয়লাভ করেছে। আজ সোমবার (১৩ এপ্রিল) বিকেলে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন নির্বাচনের ফলাফল প্রকাশ করেন।
১ ঘণ্টা আগেনারায়ণগঞ্জ শহরের সড়কের ফুটপাত দখল ও অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়েছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক)। আজ সোমবার নগরীর চাষাঢ়া জিয়া হলের সামনে থেকে এ অভিযান পরিচালনা করা হয়।
১ ঘণ্টা আগে