
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশাযাত্রী এক দম্পতি নিহত হয়েছেন। এ ঘটনায় নিহত দম্পতির মেয়েসহ তিনজন গুরুতর আহত হয়েছেন।
আজ বুধবার বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার সুখিয়া বাজারসংলগ্ন এগারোসিন্দুর কোল্ড স্টোরেজের সামনে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন উপজেলার এগারোসিন্দুর ইউনিয়নের মঠখোলা কাগারচর গ্রামের নুর মিয়া (৬০) ও তাঁর স্ত্রী আনোয়ারা বেগম (৫০। আহতদের মধ্যে রয়েছেন নুরু মিয়ার মেয়ে মর্জিনা বেগম (৩৫) এবং মঠখোলা কাগারচর গ্রামের মাহিন (১৭) ও অটোরিকশাচালক জাহাঙ্গীর (৩৫)।
স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বিকেলে পাকুন্দিয়া থেকে ব্যাটারিচালিত অটোরিকশাটি যাত্রী নিয়ে কিশোরগঞ্জের দিকে যাচ্ছিল। অটোরিকশাটি সুখিয়া বাজারসংলগ্ন এগারোসিন্দুর কোল্ড স্টোরেজের সামনে পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক সেটিকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে ছিটকে গিয়ে রাস্তার পাশের একটি জমিতে পড়ে।
খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে নুর মিয়া ও তাঁর স্ত্রী আনোয়ারা বেগমকে মৃত ঘোষণা করেন স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর বলেন, নিহত দম্পতির মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাক ও অটোরিকশা উদ্ধারের চেষ্টা চলছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

দিনাজপুরের ফুলবাড়ীতে শীতকালীন আগাম জাতের বিভিন্ন সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। উপজেলার ফসলের মাঠ এখন ফুলকপি, বাঁধাকপি, টমেটো, শিম, মুলা, শসা, গাজর, পালং, বরবটিসহ নানা জাতের শাকসবজির গাছে ভরে উঠেছে। মৌসুমের তুলনায় আগাম সবজিতে দাম বেশি পাওয়ার আশা করছেন তাঁরা।
৩ ঘণ্টা আগে
রাজধানীর শেরেবাংলা নগরের আত্মহত্যায় প্ররোচনার মামলায় জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তাঁর প্রথম স্ত্রী মাকসুদা বেগমকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।
৪ ঘণ্টা আগে
ক্যাম্পাসের নির্জন সড়ক, স্থানীয় বাজার ও আশপাশের বিভিন্ন এলাকায় তারা সুযোগ পেলেই নারী শিক্ষার্থীদের সামনে করে অশালীন অঙ্গভঙ্গি, দেন শিস, ঘটে শ্লীলতাহানিরও ঘটনা। তবে ভয়, আত্মসম্মান এবং অভিযুক্তদের পরিচয় না জানার কারণে অনেকেই অভিযোগ করতে পারছেন না। এতে নিজ ক্যাম্পাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন নারী শিক্ষার
৪ ঘণ্টা আগে
ঢাকার আশুলিয়ার জামগড়ায় গ্যাস সিলিন্ডারবাহী আটটি কাভার্ড ভ্যানে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৭ জন নিহত এবং অন্তত ২৬ জন আহত হয়েছেন। গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে প্রীতি গ্রুপের কারখানা এলাকায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
৫ ঘণ্টা আগে