
রাজধানীর উত্তরায় শামীম সরকার নামের এক ব্যবসায়ীকে অপহরণের পর রিভলবার দিয়ে মারধর করে চাঁদা আদায়ের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল বুধবার বিকেলে উত্তরা ৯ নম্বর সেক্টরের ৭/সি নম্বর সড়কের ৩ নম্বর বাসার ৭/সি নম্বর ফ্ল্যাট থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
বুধবার দিবাগত মধ্যরাতে র্যাব-১ এর অতিরিক্ত পুলিশ সুপার (ভারপ্রাপ্ত মিডিয়া) শাহ আলম এ তথ্য জানান। তিনি বলেন, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন পাবনার সাঁথিয়ার চর কাবারীখোলা গ্রামের রবিউল ইসলাম টিপু (৫১), একই উপজেলার হুইখালী গ্রামের মেহেদী হাসান মিলন (৪৭) ও সুজানগর উপজেলার চর দুলাই গ্রামের হাসান মামুন মিলন (৩৭)।
র্যাবের অতিরিক্ত পুলিশ সুপার শাহ আলম বলেন, ভুক্তভোগী শামীম সরকার ও গ্রেপ্তার হওয়া মেহেদী হাসানের মধ্যে ব্যবসায়িক সম্পর্ক ছিল। ভুক্তভোগী শামীমকে গত ২৬ ফেব্রুয়ারি উত্তরার হাউজবিল্ডিং এলাকা থেকে অপহরণ করে ৯ নম্বর সেক্টরের একটি বাড়ির ছাদে নিয়ে যাওয়া হয়। পরে ছাদে থাকা মেহেদীর অন্যান্য সহযোগীরা মিলে ভুক্তভোগীর কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে অপহরণকারীরা ভুক্তভোগীকে রিভলবার দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে।
পরে ভুক্তভোগী নিজের ও বন্ধুদের কাছ থেকে বিকাশে মোট ৯২ হাজার টাকা সংগ্রহ করে দেন। এরপরও তাঁকে নির্যাতন করা হয়। পরে আসামিরা একটি মাইক্রোবাস ভাড়া করে গাজীপুরের বিভিন্ন স্থানে নেমে যায় এবং ভুক্তভোগীকে বাসায় পাঠিয়ে দেয়।
অতিরিক্ত পুলিশ সুপার শাহ আলম বলেন, এ ঘটনায় ভুক্তভোগী শামীম উত্তরা পশ্চিম থানায় মামলা করেন। মামলার পর অভিযান চালিয়ে পিস্তলসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যার ঘটনায় চারজনকে অভিযুক্ত করে অভিযোগ করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে নিহত শিক্ষিকার স্বামী ইমতিয়াজ সুলতান ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় উপস্থিত হয়ে এই অভিযোগ করেন।
১১ মিনিট আগে
সাতক্ষীরার আশাশুনি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিজয় কুমার জোয়ার্দারের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে। ভুক্তভোগী স্ত্রী (৩৫) বাদী হয়ে গতকাল বুধবার রাতে আশাশুনি থানায় এই মামলাটি দায়ের করেন। মামলায় সহকারী কমিশনারের প্রেমিকা ও বাবা-মাসহ পাঁচজনকে..
৩৬ মিনিট আগে
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনার মৃত্যু অতিরিক্ত রক্তক্ষরণের কারণে হয়েছে বলে ময়নাতদন্তের প্রাথমিক প্রতিবেদনে জানা গেছে। ময়নাতদন্ত শেষে আজ বৃহস্পতিবার কুষ্টিয়া সদর হাসপাতাল সূত্রে এ তথ্য জানা যায়।
১ ঘণ্টা আগে
লক্ষ্মীপুরের রায়পুর পৌর শহরে অটোরিকশাচালকের ঘুষিতে যুবদল নেতা বিল্লাল হোসেন মিশরী (৫০) মারা গেছেন। নিহত বিল্লাল হোসেন উপজেলার কেরোয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি। হামলাকারী আরমান হোসেন ওরফে রহমান (৩৫) শহরের বয়াতি বাড়ির বাসিন্দা। পেশায় একজন অটোরিকশাচালক।
১ ঘণ্টা আগে