
নাটোরের গুরুদাসপুরে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১২ জন রুশ নাগরিক গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকের চালকের সহকারী নিহত হয়েছেন। নিহত ইমন (২২) নাটোর সদর উপজেলার খোলাবাড়িয়া এলাকার জহুরুল ইসলামের ছেলে। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার তালবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহত রুশ নাগরিকদের উদ্ধার করে প্রথমে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে রাতেই তাঁদের ঢাকায় পাঠানো হয়। আহতদের মধ্যে চারজন নারী রয়েছেন।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, পাবনার ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে রুশ নাগরিকদের বহনকারী একটি বাস ঢাকার উদ্দেশে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা মালবোঝাই একটি ট্রাকের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস ও ট্রাক দুটিই দুমড়েমুচড়ে যায়। দুর্ঘটনায় ট্রাকের চালকের সহকারী ঘটনাস্থলেই নিহত হন।
গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা আফরোজ বলেন, রুশ নাগরিকদের বহনকারী বাস দুর্ঘটনার খবর পেয়ে প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে যান এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করেন। পরে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে গভীর রাত পর্যন্ত তাদের চিকিৎসা দেওয়া হয়। পরে অ্যাম্বুলেন্সে করে আহতদের ঈশ্বরদীর রুশ পল্লিতে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, নিরাপত্তাজনিত কারণে রুশ নাগরিকেরা নিজেদের পরিচয় প্রকাশ করতে চাননি।
গুরুদাসপুর ফায়ার সার্ভিসের সাব-অফিসার রুস্তম আলী জানান, দুর্ঘটনার পর মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে মহাসড়কের এক পাশ দিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়।

মাগুরার শালিখা উপজেলায় বিদ্যুতায়িত স্ত্রী ও কোলের শিশুসন্তানকে বাঁচাতে গিয়ে অপূর্ব বিশ্বাস (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালে উপজেলা সদরের আড়পাড়া ইউনিয়নের পুকুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত অপূর্ব ওই গ্রামের মৃত অমল বিশ্বাসের ছেলে...
৮ মিনিট আগে
চায়ের দোকান মানেই আড্ডা, কোলাহল কিংবা রাজনৈতিক তর্ক-বিতর্ক—এমন ধারণাই প্রচলিত। তবে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার একটি গ্রামের বাজারে সেই চেনা চিত্র বদলে দিয়েছে এক ব্যতিক্রমী উদ্যোগ। এখানে ধূমায়িত চায়ের পেয়ালায় চুমুকের সঙ্গে চলছে বই পড়া।
২০ মিনিট আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) হলের খাবারের মান নিয়ে কথা বলায় এক শিক্ষার্থীকে মারধরের ঘটনায় অভিযুক্ত ছাত্রদলের দুই নেতাকে (সদ্য বহিষ্কৃত) চার সেমিস্টারের জন্য বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার রাত সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত...
৩৮ মিনিট আগে
সিলেটে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে সন্দেহভাজন ও নিশ্চিত হওয়া হাম রোগীর মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১০৭। আজ বুধবার সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে প্রকাশিত ‘হাম ও রুবেলা রোগীর প্রতিবেদন ২০২৬’ থেকে এ তথ্য জানা গেছে...
১ ঘণ্টা আগে