
ময়মনসিংহের হালুয়াঘাটে তল্লাশি চলাকালে এক পুলিশ সদস্যকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে লিয়ন (২৮) নামের এক যুবকের বিরুদ্ধে। বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে পৌর এলাকার পাগলপাড়া বাজার এলাকায় এই হামলার ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আবদুল্লাহ আল মামুন।
অভিযুক্ত লিয়ন হালুয়াঘাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. রুহুল আমিনের ছেলে। রুহুল আমিন বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের ধানের শীষের প্রার্থী সৈয়দ এমরান সালেহ প্রিন্সের কর্মী হিসেবে এলাকায় সুপরিচিত বলে জানা গেছে।
অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন জানান, ঘটনার সময় হালুয়াঘাট পৌর এলাকায় ডিউটিরত অফিসার ও ফোর্স (রোমিও-১১) নিয়মিত মোটরসাইকেল চেকিং করছিল। এ সময় লিয়নকে থামিয়ে তল্লাশি করতে চাইলে তিনি কর্তব্যরত কনস্টেবল ইজাউল হক ভূঁইয়াকে (এজাজ) লক্ষ্য করে ধারালো দা দিয়ে পেছন থেকে কোপ দেন। এতে ওই পুলিশ সদস্য গুরুতর আহত হন।
আহত কনস্টেবল ইজাউল হককে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, ঘটনার পর লিয়ন দৌড়ে পালিয়ে যান। তাঁকে গ্রেপ্তারের জন্য অভিযান চালাচ্ছে পুলিশ। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য তাঁর বাবা রুহুল আমিনকে থানায় আনা হয়েছে।
এ ব্যাপারে সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, ‘মাদক এবং বেকারত্বের কারণে এলাকায় যুবসমাজের চরম অবক্ষয় দেখা দিয়েছে। ছেলের অন্যায়ের জন্য বাবাকে দায়ী করা ঠিক হবে না। তবে অপরাধী বিএনপি পরিবারের হোক, আর যে-ই হোক না কেন, তাকে সর্বোচ্চ শাস্তির আওতায় আনার জন্য পুলিশকে অনুরোধ করব।’

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ধলাটেঙ্গর নামক স্থানে ট্রেনে কাটা পড়ে শিশুসহ ৫ জন নিহত হয়েছেন। আজ শুক্রবার রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
৬ মিনিট আগে
যশোরে চারটি নাটক মঞ্চায়নের মধ্য দিয়ে তিন দিনব্যাপী নাট্য উৎসব শুরু হয়েছে। বিশ্ব নাট্য দিবস ২০২৬ উপলক্ষে আজ শুক্রবার সন্ধ্যায় জাতীয় সংগীত ও গণনাট্য সংগীত পরিবেশনের মধ্য দিয়ে উৎসবের উদ্বোধন করা হয়।
১৪ মিনিট আগে
ঈদের ছুটি শেষে আজ শুক্রবার সকালে মধুপুর বাসস্ট্যান্ডে রাজধানীমুখী জনতার ঢল নামে। দুপুরের মধ্যেই মধুপুর ও ধনবাড়ী থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার জন্য প্রস্তুত সব গাড়িই যাত্রী নিয়ে চলে যায়। এরপর গাড়ির সংকট দেখা দেয়। ফলে বাধ্য হয়েই অতিরিক্ত টাকা ভাড়া দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে খোলা...
২০ মিনিট আগে
হবিগঞ্জে গভীর রাতে খোয়াই নদের মাটিভর্তি ১০টি ট্রাক জব্দ করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার শহরের লম্বাবাঁক এলাকা থেকে ট্রাকগুলো জব্দ করা হয়। এ রিপোর্ট লেখা (বিকেল ৪টা) পর্যন্ত ট্রাকগুলো কামড়াপুর এলাকায় পুলিশি পাহারায় রয়েছে।
২৭ মিনিট আগে