
পিরোজপুরের ‘জিয়ানগর উপজেলা’ পুনরায় ফিরে পাওয়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন বিএনপির নেতা-কর্মীরা। মঙ্গলবার সন্ধ্যায় পিরোজপুর-১ আসনের ধানের শীষের প্রার্থী ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেনের নেতৃত্বে উপজেলা পরিষদ মোড় থেকে একটি আনন্দ মিছিল বের করা হয়। পরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন নেতা-কর্মীরা। আনন্দ মিছিল শেষে জিয়ানগর বাজারে ব্যবসায়ী ও দলীয় নেতা-কর্মীদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জিয়ানগর উপজেলা বিএনপির সভাপতি ফরিদ আহম্মেদ, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, সাবেক উপজেলা চেয়ারম্যান ফাইজুল কবির তালুকদার, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক তানজিদ হাসান শাওন, জেলা যুবদলের সদস্য এস কে আল-আমিন প্রমুখ।
২০২৫ সালের ২০ জানুয়ারি অনুষ্ঠিত মন্ত্রিপরিষদ বিভাগের প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) ১১৯তম বৈঠকে ইন্দুরকানি উপজেলার নাম পরিবর্তন করে ‘জিয়ানগর উপজেলা’ হিসেবে নামকরণের সিদ্ধান্ত গৃহীত হয়। ২০২৬ সালের ২৪ ফেব্রুয়ারি উল্লিখিত সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে ইন্দুরকানি উপজেলার নাম পরিবর্তন করে ‘জিয়ানগর উপজেলা’ হিসেবে নামকরণ করা হয়। শুধু গেজেট প্রকাশিত হওয়া বাকি রয়েছে।

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছেঁউড়িয়ায় ফকির লালন শাহর আখড়াবাড়িতে পরম ভাবগাম্ভীর্য ও আধ্যাত্মিক আবহের মধ্য দিয়ে আজ মঙ্গলবার শেষ হয়েছে এক দিনের লালন স্মরণোৎসব। প্রতিবছরের মতো এবারও দোলপূর্ণিমা তিথিতে আয়োজিত এই উৎসবে লালন সাঁইজির চিরাচরিত সব আচার পালন করা হয়।
১২ মিনিট আগে
পদ ও পজিশন বিবেচনায় নিয়ে সম্পর্ক তৈরি করলে তা টেকসই হয় না বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী ও বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, ‘সফল হওয়ার পর আমরা যদি নিজেদের একটি নির্দিষ্ট বলয়ে আবদ্ধ করে ফেলি, তবে তা সামষ্টিক উন্নয়নকে
১ ঘণ্টা আগে
গোপালগঞ্জ সদর উপজেলার হরিদাসপুর ইউনিয়নে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি করেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। আজ মঙ্গলবার (৩ মার্চ) বিকেলে ইউনিয়ন পরিষদের সামনে ডিলার মেসার্স জায়েদ ট্রেডার্স ট্রাক সেলের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রি করে।
১ ঘণ্টা আগে
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (চবিসাস) কার্যনির্বাহী পরিষদ-২০২৬-এর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন দৈনিক যুগান্তরের ক্যাম্পাস প্রতিনিধি রেফায়েত উল্ল্যাহ রুপক এবং সাধারণ সম্পাদক পদে প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার ক্যাম্পাস প্রতিনিধি সোহেল রানা।
১ ঘণ্টা আগে