
ঢাকার সাভারের বিরুলিয়ার একটি হাউজিং থেকে এক কিশোরের কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। কঙ্কালটি দুই মাস আগে আশুলিয়ার পাড়াগাঁও থেকে নিখোঁজ মিলন হোসেনের বলে দাবি করেছেন তাঁর মা জোসনা বেগম।
এ ঘটনায় জড়িত সন্দেহে সুমন মিয়া নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
মিলন হোসেন নেত্রকোনা জেলার বারহাট্টা থানার পারুলিয়া নোয়াপাড়া গ্রামের সাইফুল ইসলামের ছেলে। সে সাভারের আশুলিয়ার পাড়াগাঁও এলাকায় ইউনুস আলীর বাড়িতে ভাড়া থেকে অটোরিকশা চালাত।
পুলিশ জানায়, আজ সোমবার বিকেলে আমিন মডেল টাউনের পাশে নিহত মিলন হোসেনের পরনের গেঞ্জি ও প্যান্ট পড়ে থাকতে দেখেন নিহতের মা জোছনা বেগম। এরপর একটু সামনে গিয়ে জঙ্গলের ভেতরে কঙ্কাল দেখতে পান। পরে তিনি বিষয়টি স্থানীয়দের জানালে তাঁরা সাভার মডেল থানাকে অবহিত করেন।
জোসনা বেগম বলেন, ‘গত ২৯ সেপ্টেম্বর সাভারের আশুলিয়ার পাড়াগাঁও এলাকার শামীমের রিকশার গ্যারেজ থেকে অটোরিকশা নিয়ে বের হয় মিলন হোসেন। এরপর আর বাসায় ফেরেনি সে। অনেক খোঁজাখুঁজি করে ছেলেকে না পেয়ে পরদিন আশুলিয়া থানায় একটি নিখোঁজ ডায়েরি করি। পরে তা মামলা হিসেবে রিপোর্ট করা হয়।’
বিরুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল ওয়াহাব বলেন, ‘নিখোঁজ মিলনের পরনের গেঞ্জি প্যান্টের সূত্র ধরেই কঙ্কালটি উদ্ধার করা হয়। এ কারণে নিখোঁজ মিলন হোসেনের মা জোসনা বেগম দাবি করছেন, কঙ্কালটি তাঁর ছেলের। তবে আমরা অধিকতর নিশ্চিত হতে কঙ্কালটির ডিএনএ পরীক্ষার জন্য ঢাকায় পাঠিয়েছি।’
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাননান বলেন, মিলন নিখোঁজের ঘটনায় তার মা আশুলিয়া থানায় একটি মামলা করেছেন। মিলন হত্যার ঘটনায় জড়িত সন্দেহে আশুলিয়া থেকে সুমন মিয়া নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

পুলিশ জানায়, সোমবার দুপুরে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে স্টোর কিপার ফারুক হোসেন প্রায় ৪০ হাজার পিচ মেট্রোনিডাজল ট্যাবলেট ও ১৮ টি ওজন পরিমাপক যন্ত্র চুরি করে বের করেন। এসব পণ্য তিনি সন্ধ্যার দিকে উপজেলার কলেজপাড়ায় একটি কুরিয়ার সার্ভিসের বুকিং কার্যালয়ে নিয়ে যান।
৬ মিনিট আগে
খুলনা মহানগরীর যানজট নিরসনকল্পে কেএমপির ট্রাফিক বিভাগ এবং অটোরিকশার মালিক ও চালক সমিতির নেতাদের সঙ্গে সভা করেছেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। গতকাল সোমবার সকালে নগর ভবনের জিআইজেড মিলনায়তনে এ সভা হয়।
৫ ঘণ্টা আগে
বরিশালের বাকেরগঞ্জে চাল কম দেওয়ার অভিযোগে ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের ওপর হামলার ঘটনা ঘটেছে। গতকাল সোমবার বিকেলে উপজেলার নিয়ামতি ইউনিয়নে স্থানীয় বিএনপি নেতাদের নেতৃত্বে চেয়ারম্যান হুমায়ন কবিরের ওপর এ হামলা হয় বলে অভিযোগ উঠেছে।
৫ ঘণ্টা আগে
ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে প্রতিদিন ২০-২২ হাজার যানবাহন চলাচল করে। ঈদের সময় যমুনা সেতু পারাপার হওয়া যানবাহনের সংখ্যা দাঁড়ায় ৬৬ হাজারের বেশি। চার লেনে আসা এই পরিবহনগুলো যমুনা সেতুর দুই লেনে প্রবেশ করতেই গতি কমে যায়। সৃষ্টি হয় তীব্র যানজটের।
৫ ঘণ্টা আগে